সুপ্রিম কোর্টের অধীনে চাকরি, পদ ২০
· Prothom Alo

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে হাইকোর্ট বিভাগে ১০ থেকে ২০ গ্রেডের ৮ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ২০। আবেদেনর শেষ তারিখ ১৫ জুন।
Visit saltysenoritaaz.com for more information.
চাকরির বিবরণ–
১. পদের নাম: প্রটোকল অফিসার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
২. পদের নাম: স্টেনোগ্রাফার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সাঁটলিপি ও টাইপিংয়ে দক্ষতাসম্পন্ন কমপক্ষে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
জীবন বীমা করপোরেশন নেবে ১০০ জন, হোম অফিসের সুযোগ, আবেদন শেষ ৩১ মে৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা। নির্ধারিত শর্টহ্যান্ড ও টাইপিংয়ে গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৪. পদের নাম: অফিস সহকারী
পদসংখ্যা: ০৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন। সাঁটলিপি ও কম্পিউটার টাইপিংয়ে জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫. পদের নাম: মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী
পদসংখ্যা: ০৭
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং টাইপিংয়ে দক্ষতা। সাঁটলিপিতে জ্ঞানসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. পদের নাম: স্টোর কিপার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে ২য় বিভাগে উচ্চমাধ্যমিক পাস অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি (পাস)।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
ঈদে ৭ দিন ছুটি পাবেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা, ২৩ মের ছুটি বাতিল৮. পদের নাম: এমএলএসএস
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা—
১ জুন ২০২৬ তারিখে ১৮-৩২ বছর হতে হবে
আবেদনের নিয়ম—
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পারবেন।
আবেদন ফি—
১ নম্বর পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা (সার্ভিস চার্জসহ);
২–৬ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা (সার্ভিস চার্জসহ);
৭–৮ নম্বর পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।
**সব পদে অনগ্রসর নাগরিকদের জন্য পরীক্ষার ফি ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।
আবেদনের সময়সীমা—
আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ২১ মে ২০২৬, সকাল ১০:০০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: আগামী ১৫ জুন ২০২৬, বিকেল ০৫:০০টা।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।