ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: আজ ক্লাস শেষে স্কুল-কলেজ ১৬, মাদ্রাসায় ২৩ দিন ছুটি
· Prothom Alo
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা ছুটিতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২১ মে) ক্লাস শেষের পর থেকে শুরু হবে এ ছুটি। ছুটিতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ১৬ দিন আর মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২৩ দিন বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জির (ছুটির তালিকা) অনুযায়ী, ২৪ মে থেকে ঈদ ও গরমের ছুটি শুরুর কথা। কিন্তু তার আগে শুক্র ও শনিবার দুই দিন সপ্তাহিক ছুটি পড়ায় বন্ধের আগে ২১ মে শেষ ক্লাস হচ্ছে। এরপর ২২ ও ২৩ মে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি।
Visit grenadier.co.za for more information.
ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা পাবে ভর্তি সহায়তা, মানতে হবে কয়েকটি শর্তমন্ত্রণালয় ঘোষিত শিক্ষাপঞ্জি অনুসারে, সরকারি–বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোয় ২৪ মে ছুটি শুরু হবে। তবে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেষ ক্লাস বা কর্মদিবস।
ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রোববার এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে। এতে এসব পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের ছুটি পাচ্ছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ থেকে বন্ধঅপরদিকে মাদ্রাসার শিক্ষার্থীরা আরও দীর্ঘ ছুটি পাচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোয় ২৪ মে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার ক্লাস শুরু হবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের ছুটি পাচ্ছে।
এদিকে জুনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর জুলাইয়ে আবারও একটি সরকারি ছুটি রয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে এক দিনের ছুটি থাকবে। এ ছাড়া আগস্টের ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার শোম্বা ও ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেপ্টেম্বরেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা–ই–ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।
এইচএসসি পাসে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, ভাতা দিনে ২০০ টাকাস্কলারশিপ দিচ্ছে সৌদি আরব সরকার, বাংলাদেশি শিক্ষার্থীদেরও সুযোগ