বাংলাদেশ চা বোর্ডে চাকরি, আবেদন শেষ ২৭ মে

· Prothom Alo

বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রিত ও পরিচালিত মৌলভীবাজার জেলায় অবস্থিত চা–বাগানের জন্য ‘ব্যবস্থাপক’ পদে নিয়োগে আবেদন চলছে। আবেদনের শেষ তারিখ ২৭ মে ২০২৬। আগে যাঁরা ব্যবস্থাপক পদে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদনের প্রয়োজন হবে না।

Visit palladian.co.za for more information.

চাকরির বিবরণ
পদের নাম: ব্যবস্থাপক
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ন্যূনতম স্নাতক পাস। বিএসসি (সম্মান), এমএসসি—উদ্ভিদবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, কৃষিতত্ত্ব, ফরেস্ট্রি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। বাগান ব্যবস্থাপক বা উপব্যবস্থাপক হিসেবে স্বনামধন্য কোনো চা–বাগানে কাজের ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
৪০-৫৫ বছর।
বেতন–ভাতা
আলোচনা সাপেক্ষে।

সরকারি ব্যাংকে ৯০৩ সিনিয়র অফিসার পদে চাকরি, জেনে নিন সব তথ্য

আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ ‘সচিব, বাংলাদেশ চা বোর্ড’ বরাবর আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনের সঙ্গে প্রার্থীর নাম ও বর্তমান ঠিকানা উল্লেখ করে ১০ টাকার ডাকটিকিটসহ ৯.৫ X ৪.৫ ইঞ্চিবিশিষ্ট ১টি ফেরত খাম সংযুক্তাকারে প্রেরণ করতে হবে।
আবেদন ফি
১০০০ টাকা।
আবেদনের শেষ তারিখ
২৭ মে ২০২৬
বিস্তারিত দেখুন https://teaboard.gov.bd/ ওয়েবসাইটে।

যুক্তরাষ্ট্রে ওপিটি জালিয়াতির তদন্ত, নজরদারিতে ১০ হাজার বিদেশি শিক্ষার্থী

Read full story at source