অবসরে দেখতে পারেন নতুন ৭ সায়েন্স ফিকশন মুভি

· Prothom Alo

অবসরে সায়েন্স ফিকশন দেখতে পছন্দ করেন? কল্পরথে চড়ে ডানা মেলতে চান বিজ্ঞানের মজার সব তত্ত্ব এবং ভিন্ন বাস্তবতায়? তাহলে এই মুভিগুলো আপনার জন্য। এর কোনোটিতে ওয়ার্মহোলের মধ্য দিয়ে চলে যেতে পারেন মহাবিশ্বের দূরপ্রান্তের কোনো গ্রহে, দেখতে পারেন মহাকাশে জীবন বাঁচানোর লড়াই, সময়ের উল্টো দিকে যাত্রা কিংবা ভিন্ন এক মহাজাগতিক সভ্যতা...

Visit somethingsdifferent.biz for more information.

প্রজেক্ট হেইল মেরি

প্রজেক্ট হেইল মেরি মুভির পোস্টার

পরিচালক: ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার

ধরন: সায়েন্স ফিকশন, অ্যাডভেঞ্চার, ড্রামা

মুক্তি: ২০২৬

দৈর্ঘ্য: ২ ঘণ্টা ৩৬ মিনিট

আইএমডিবি রেটিং: ৮.২/১০

বিজ্ঞান কল্পকাহিনির জনপ্রিয় লেখক অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই মুভিটি। গল্প শুরু হয় এমন এক সংকটের মুখোমুখি পৃথিবীতে, যেখানে এক রহস্যময় অণুজীবের কারণে সূর্য দ্রুত উজ্জ্বলতা হারাচ্ছে। পৃথিবীকে বাঁচানোর শেষ আশায় শুরু হয় মহাকাশ অভিযান। মুভিতে স্পেস ট্রাভেল, মেমোরি লস এবং সম্পূর্ণ ভিন্ন এক ভিনগ্রহী সভ্যতার বুদ্ধিমান প্রাণীর সঙ্গে যোগাযোগের মতো দারুণ সব বিষয় দেখা যাবে।

প্রজেক্ট হেইল মেরি: এক মহাজাগতিক দানবের আগমন

গুড লাক, হ্যাভ ফান, ডোন্ট ডাই

গুড লাক, হ্যাভ ফান, ডোন্ট ডাই মুভির পোস্টার

পরিচালক: গোর ভারবিনস্কি

ধরন: অ্যাকশন, সাই-ফাই ডার্ক কমেডি

মুক্তি: ২০২৫

দৈর্ঘ্য: ২ ঘণ্টা ১৪ মিনিট

আইএমডিবি রেটিং: ৭/১০

ভবিষ্যৎ থেকে আসা এক রহস্যময় মানুষ লস অ্যাঞ্জেলেসের একটি ডিনারে এসে হাজির হন। সেখানে থাকা সাধারণ কিছু মানুষকে নিয়ে এক রাতে পুরো বিশ্বকে বাঁচানোর এক পাগলাটে অভিযানে নেমে পড়েন তিনি। একটি বিপজ্জনক এআই সুপারকম্পিউটার পুরোপুরি সচেতন হয়ে ওঠার আগেই সেটিকে ধ্বংস করা এই দলটির মূল কাজ। এটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির ওপর মানুষের অতিরিক্ত নির্ভরতার গল্প। তবে বর্তমান বাস্তবতার খুব কাছাকাছি হওয়ায় মুভিটি দেখার সময় হাসির পাশাপাশি একধরনের অস্বস্তিও তৈরি হয়।

অ্যাটলাস: যন্ত্রের সঙ্গে মানুষের আস্থার লড়াই

কোল্ড স্টোরেজ

কোল্ড স্টোরেজ মুভির পোস্টার

পরিচালক: জনি ক্যাম্পবেল

ধরন: হরর, সায়েন্স ফিকশন, থ্রিলার

মুক্তি: ২০২৬

দৈর্ঘ্য: ১ ঘণ্টা ৩৯ মিনিট

আইএমডিবি রেটিং: ৬/১০

মাটির গভীরে সামরিক কোল্ড স্টোরেজে বন্দী থাকা এক মারাত্মক, রূপান্তরশীল প্রাচীন অণুজীব বা মিউট্যান্ট ছত্রাক হুট করে ছড়িয়ে পড়ে। পৃথিবীকে বাঁচাতে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং স্টোরেজের দুজন সাধারণ কর্মচারীকে নিয়ে এক রাতের মধ্যে এই ভয়ংকর জীবাণু ধ্বংস করার শ্বাসরুদ্ধকর ও পাগলাটে অভিযান নিয়েই আবর্তিত হয়েছে এই মুভিটি।

আইও: পরিত্যক্ত পৃথিবীতে একাকী এক বিজ্ঞানীর বেঁচে থাকার গল্প

ওয়ার মেশিন

ওয়ার মেশিন মুভির পোস্টার

পরিচালক: প্যাট্রিক হিউজেস

ধরন: অ্যাকশন, সাই-ফাই

মুক্তি: ২০২৬

দৈর্ঘ্য: ১ ঘণ্টা ৪৭ মিনিট

আইএমডিবি রেটিং: ৬.৩/১০

সিনেমাটি শুরু হয় একটি সাধারণ যুদ্ধ এবং অ্যাকশনের গল্প দিয়ে। কিন্তু হুট করেই কাহিনিতে চলে আসে একটি এলিয়েনের গল্প। যোগাযোগব্যবস্থায় রহস্যময় গোলযোগ এবং এক ভয়ংকর ভিনগ্রহী যন্ত্র মানুষের বিপক্ষে চলে যায়। এই দারুণ চমকের মাধ্যমে ওয়ার মেশিন মুভিটি একবিংশ শতাব্দীর প্রিডেটর মুভির মতো একটি আধুনিক রূপ নিয়ে সরাসরি সায়েন্স ফিকশন জগতে প্রবেশ করে।

ওয়ার মেশিন: মানুষের জেদের কাছে কি হার মানবে ভিনগ্রহের দানবীয় যন্ত্র

মার্সি

মার্সি মুভির পোস্টার

পরিচালক: তিমুর বেকমামবেতোভ

ধরন: সায়েন্স ফিকশন, থ্রিলার

মুক্তি: ২০২৬

দৈর্ঘ্য: ১ ঘণ্টা ৪১ মিনিট

আইএমডিবি রেটিং: ৬.২/১০

ভবিষ্যতের এই গল্পে প্রযুক্তির উন্নতির ফলে অপরাধের হার অনেক বেড়ে গেছে। এমন একসময়ে একজন গোয়েন্দার ওপর দায়িত্ব পড়ে এক মারাত্মক অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করার। এই অভিযানে তাঁকে নিজের অতীত ও প্রযুক্তির এক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়।

লুসি: মানুষের মস্তিষ্কের সীমা ভেঙে অতিমানব হয়ে ওঠার গল্প

ইন দ্য ব্লিংক অব অ্যান আই

ইন দ্য ব্লিংক অব অ্যান আই মুভির পোস্টার

পরিচালক: অ্যান্ড্রু স্ট্যানটন

ধরন: ড্রামা, সায়েন্স ফিকশন

মুক্তি: ২০২৬

দৈর্ঘ্য: ১ ঘণ্টা ৩৪ মিনিট

আইএমডিবি রেটিং: ৬.১/১০

মানব ইতিহাসের তিনটি ভিন্ন সময়ের তিনটি সমান্তরাল গল্প নিয়ে তৈরি হয়েছে এই মুভিটি। মুভিতে মানুষের জীবন, সম্পর্ক, প্রেম এবং মহাবিশ্বের বিশালতার মাঝে আমাদের অস্তিত্বের গভীর সংযোগকে এক অসাধারণ এবং আবেগময় কল্পকাহিনির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

ফিঞ্চ: রোবট, কুকুর ও এক নিঃসঙ্গ মানুষের বেঁচে থাকার গল্প

লিলো অ্যান্ড স্টিচ

লিলো অ্যান্ড স্টিচ মুভির পোস্টার

পরিচালক: ডিন ফ্লেশার ক্যাম্প

ধরন: সায়েন্স ফিকশন, লাইভ-অ্যাকশন, অ্যানিমেশন, কমেডি, ফ্যামিলি

মুক্তি: ২০২৫

দৈর্ঘ্য: ১ ঘণ্টা ৪৮ মিনিট

আইএমডিবি রেটিং: ৬.৭/১০

ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড ক্লাসিক লিলো অ্যান্ড স্টিচ মুক্তি পেয়েছিল ২০০২ সালে। সেই অ্যানিমেশন মুভিটিকে আবার লাইভ-অ্যাকশনে ফিরিয়ে এনেছে ডিজনি। যাঁরা সায়েন্স ফিকশন দেখতে পছন্দ করেন, তাঁদের জন্য এটি দুর্দান্ত একটি মুভি হতে পারে।

লেখক: প্রদায়ক, বিজ্ঞানচিন্তাসূত্র: কোলাইডার, আইএমডিবিলস্ট ইন স্পেস: মহাকাশে হারিয়ে যাওয়ার এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতা

Read full story at source