বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা, প্রয়াতদের জন্য দোয়া ও ফ্যামিলি মিট-২০২৬
· Prothom Alo

বগুড়ার শাজাহানপুর থানার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি চাঁচাইতারা মাদলা যুক্ত উচ্চবিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‘বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা, প্রয়াতদের জন্য দোয়া ও ফ্যামিলি মিট-২০২৬’ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া এবং স্মৃতিচারণা করা হয়। প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও বর্ণিল ও আনন্দঘন করে তোলে।
Visit biznow.biz for more information.
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সরকারি চাঁচাইতারা মাদলা যুক্ত উচ্চবিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক চিকিৎসক মো. ছাদেক হোসেন। প্রধান অতিথি ছিলেন শাজাহানপুরের উপজেলা নির্বাহী অফিসার ওই বিদ্যালয়ের সভাপতি মো. তাইফুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সরকারি চাঁচাইতারা মাদলা যুক্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রানী ঘোষ।
সারাদিনের কার্যক্রম শেষে সন্ধ্যায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। শিক্ষক শিক্ষার্থী এবং তাদের পরিবার সবাইকে নিয়ে সবাই অনুষ্ঠানটি উপভোগ করেন।
২০১২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের নিজস্ব কোন কার্যালয় না থাকায় এই প্রথম বিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান কার্যালয়ের জন্য একটি কক্ষ বরাদ্দ দেন এবং সংগঠনকে সার্বিক সহায়তা দানের ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।