দিন দিন যেন বয়স কমছে দক্ষিণের কাজলের, দেখুন তাঁর সামার-রেট্রো লুক
· Prothom Alo
আবারও নিজের অনন্য স্টাইল স্টেটমেন্ট দিয়ে আলোচনায় উঠে এলেন দক্ষিণ ভারতের নায়িকা কাজল আগারওয়াল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা তাঁর নতুন ফটো গ্যালারিতে দেখা গেছে একদম ফ্রেশ, প্রাণবন্ত ও রেট্রো-অনুপ্রাণিত লুক। ছবিগুলো প্রকাশের পর থেকেই ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছে অভিনেত্রীর এই সামার স্টাইলিং।
Visit turconews.click for more information.
ছবির ক্যাপশনে কাজল লিখেছেন, “একটু মিষ্টি, একটু ঝাঁজ একটু দুষ্টুমি, আবার একটু নাইস”।পোলকা-ডট স্কার্ট, নটেড টি-শার্ট আর মেটালিক স্নিকার্সে ধরা দিলেন দক্ষিণি ডিভা; ভক্তদের প্রশংসায় ভাসছে তাঁর নতুন ফটোশুট।দক্ষিণি ও বলিউড সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী বরাবরই অভিনয়ের পাশাপাশি তাঁর ফ্যাশন সেন্সের জন্যও প্রশংসিত। কাজলের স্টাইলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, তিনি কখনো অতিরিক্ত গ্ল্যামারের দিকে ঝুঁকেন না। বরং সহজ, আরামদায়ক অথচ এলিগ্যান্ট ফ্যাশনের মধ্যেই নিজের ব্যক্তিত্বকে তুলে ধরতে পছন্দ করেননতুন ফটোশুটে কাজলকে দেখা গেছে সাদা ক্রপড টি-শার্টের সঙ্গে প্যাস্টেল ব্লু পলকা-ডট স্কার্টে। ভিনটেজ ভাইব ও আধুনিক স্ট্রিট স্টাইলের মিশেলে তৈরি এই লুক ইতিমধ্যেই ফ্যাশন অনুরাগীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। হাই-ওয়েস্ট স্কার্ট পুরো স্টাইলিংয়ে এনেছে ক্ল্যাসিক সৌন্দর্য, অন্যদিকে নটেড টি-শার্ট লুকটিকে করেছে আরও ইয়াং, ট্রেন্ডি ও কুল।কাজলের সফট কার্ল করা চুল এবং মিনিমাল মেকআপও আকর্ষণ কাড়ছে । গ্লোয়িং স্কিন, আইলাইনার দেওয়া চোখ ও ন্যুড-টোন লিপস্টিকে সেজেছেন সুন্দরী । কখনো প্রাণবন্ত হলুদ সূর্যমুখীর সঙ্গে হাসিমাখা ভঙ্গিতে ধরা দিয়েছেন তিনি। এ ছাড়া তাঁর মেটালিক সিলভার স্নিকার্স রেট্রো স্টাইলিংয়ে যোগ করেছে স্পোর্টি টাচ। ছবিগুলো প্রকাশের পরপরই ভাইরাল হতে শুরু করে। ভক্তদের মন্তব্যেও প্রশংসার ছড়াছড়ি। কেউ লিখেছেন “এফোর্টলেস বিউটি”, কেউ বলেছেন “ইয়ুথ ফুল এনার্জি”, আবার কারও মতে “সিম্পল কিন্তু দারুণ স্টাইলিশ”। বছরের পর বছর ধরে এয়ারপোর্ট লুক, ম্যাগাজিন ফটোশুট কিংবা পাবলিক অ্যাপিয়ারেন্স- সব জায়গাতেই নিজের বহুমাত্রিক ফ্যাশন সেন্সের পরিচয় দিয়েছেন কাজল।ছবি: কাজল আগারওয়ালের ইন্সটাগ্রাম