এআই সার্চে ওয়েবসাইটের তথ্য ব্যবহার বন্ধের সুযোগ চালু করছে গুগল

· Prothom Alo

গুগলের ‘এআই ওভারভিউ’ সুবিধায় সার্চ ফলাফলের ওপরের অংশে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি সংক্ষিপ্ত তথ্য দেখা যায়। ফলে কোনো ওয়েবসাইটে প্রবেশ না করেই অনলাইন থেকে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য জানতে পারেন ব্যবহারকারীরা। সুবিধাটি চালুর পর থেকে বিভিন্ন ওয়েবসাইটের দর্শকসংখ্যা কমে গেছে বলে অভিযোগ করেছেন অনেক ওয়েবসাইটের মালিক ও আধেয় (কনটেন্ট) নির্মাতারা। ওয়েবসাইটে দর্শকসংখ্যা কমে যাওয়া এবং এআই সার্চ নিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর বাড়তে থাকা চাপের মধ্যে অবশেষে নিজেদের এআই সার্চে ওয়েবসাইটের তথ্য ব্যবহার নিয়ন্ত্রণের সুযোগ চালু করতে যাচ্ছে গুগল।

Visit umafrika.club for more information.

নতুন নিয়ন্ত্রণব্যবস্থার মাধ্যমে ওয়েবসাইটের প্রকাশক ও কনটেন্ট নির্মাতারা নির্ধারণ করতে পারবেন, তাঁদের সাইটের তথ্য গুগলের এআই ওভারভিউ, এআই মোড বা এআইনির্ভর অন্যান্য সার্চ সুবিধায় ব্যবহার করা হবে কি না। তাঁদের সিদ্ধান্তের প্রভাব গুগলের প্রচলিত সার্চ ফলাফলে পড়বে না। অর্থাৎ কোনো ওয়েবসাইট এআই সুবিধা থেকে নিজেদের সরিয়ে নিলেও সাধারণ সার্চ ফলাফলে অবস্থান অপরিবর্তিত থাকবে।

এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, ওয়েবসাইটের প্রকাশক ও কনটেন্ট নির্মাতাদের মতামত বিবেচনায় নিয়ে নতুন নিয়ন্ত্রণব্যবস্থাটি চালু করা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাজ্যের প্রতিযোগিতা ও বাজার কর্তৃপক্ষের (সিএমএ) মতো নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা চলছে, যাতে ওয়েবসাইটের প্রকাশক ও কনটেন্ট নির্মাতারা তাঁদের তথ্য ব্যবহারের বিষয়ে আরও বেশি নিয়ন্ত্রণ পান।

গুগলের তথ্যমতে, এআই সার্চে ওয়েবসাইটের তথ্য ব্যবহার বন্ধের জন্য শিগগিরই সার্চ কনসোলে নতুন একটি নিয়ন্ত্রণ–সুবিধা যুক্ত করা হবে। এর মাধ্যমে ওয়েবসাইটের তথ্য গুগল এআই ওভারভিউ, এআই মোড ও গুগল ডিসকভারের এআই ওভারভিউতে দেখানো হবে কি না তা নির্ধারণ করা যাবে। কোনো ওয়েবসাইট এ সুবিধা থেকে নিজেদের সরিয়ে নিলে, তাদের কনটেন্ট আর এআইভিত্তিক উত্তর তৈরিতে ব্যবহার করা হবে না।

সূত্র: ম্যাশেবল

Read full story at source