হাতি, বিড়াল, গরিলা, জিরাফ—কোন প্রাণী কাকে জেতাচ্ছে

· Prothom Alo

বিশ্বকাপ এলে প্রাণীদের মাধ্যমে ভবিষ্যদ্বাণী করানোর ঘটনা নতুন নয়। ২০১০ বিশ্বকাপে অক্টোপাস পলের সাফল্যের পর প্রতিবারই বিভিন্ন প্রাণী দিয়ে সম্ভাব্য জয়ী জানার চেষ্টা করা হয়। এবার একটি–দুটি প্রাণী নয়, মেক্সিকোয় রীতিমতো একটা চিড়িয়াখানাজুড়েই প্রাণীদের কাছে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের ভবিষ্যদ্বাণী জানতে চাওয়া হয়েছিল। সেসবেরই কয়েক ঝলক দেখুন আজকের ফটো ফিচারে।
হাতি দুটির সামনে দুটি বিকল্প ছিল—হয় তারা মেক্সিকোর পতাকার পাশের ঘাস খাবে, না হয় প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার পাশের সবুজ ঘাস বেছে নেবেশেষ পর্যন্ত হাতি দুটি মেক্সিকোর দিকে এগিয়ে যায়। মানে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জিতবে মেক্সিকো ‘চেনচি’ এবং ‘ফাউস্তিনা’ নামের দুটি গরিলার সামনে খেলোয়াড়দের জার্সির আদলে তৈরি দুটি পিনিয়াতা (ভেতরে খাবার বা উপহার রাখা একধরনের পুতুল) ঝুলিয়ে দেওয়া হয়। একটি ছিল স্পেনের, অন্যটি উরুগুয়েরএকটি গরিলা এগিয়ে যায় উরুগুয়ের দিকে। যার অর্থ, ২৬ জুনের ম্যাচে স্পেনের বিপক্ষে উরুগুয়ে জিতবে‘মুলুক’ নামের একটি পুমা(চিতা বাঘসদৃশ চিতা বাঘ) পাঠানো হয মেক্সিকো–দক্ষিণ কোরিয়া ম্যাচেপুমা দক্ষিণ কোরিয়ার জয়ের ভবিষ্যদ্বাণী করেছেজিরাফকে দেওয়া হয় কলম্বিয়া–ডিআর কঙ্গোর ম্যাচের ভবিষ্যদ্বাণীর দায়িত্বজিরাফ বেছে নেয় কঙ্গোকে

Visit sport-tr.bet for more information.

Read full story at source