বাটা মসলায় দেশি মুরগির স্বাদ, রেসিপি জানুন

· Prothom Alo

উপকরণ

  • মুরগির মাংস: ১ কেজি

    Visit betsport.cv for more information.

  • গোল আলু (তেলে ভাজা): ৬-৭ টুকরা

  • মরিচবাটা: দেড় চা-চামচ

  • হলুদবাটা: ১ চা-চামচ

  • আদাবাটা: ১ টেবিল চামচ

  • রসুনবাটা: ১ চা-চামচ

  • জিরা বাটা: ১ চা-চামচ

  • পেঁয়াজকুচি: ১ কাপ

  • তেজপাতা: ২টি

  • দারুচিনি: ২ টুকরা

  • এলাচি: ৩-৪টি

  • গরমমসলাবাটা: ১ চা–চামচ

  • পেঁয়াজ বেরেস্তাবাটা: ১ চা-চামচ

  • কাঁচা মরিচ: ৪-৫টি

  • লবণ: স্বাদমতো

  • শর্ষের তেল: আধা কাপ

  • গরম পানি: প্রয়োজনমতো

প্রণালি

  • মাংস টুকরা করে ধুয়ে পানি ঝরাতে হবে।

  • হাঁড়িতে তেল গরম হলে দারুচিনি, এলাচি, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজকুচি দিন।

  • পেঁয়াজ একটু নরম হলে এতে রসুন, আদা, মরিচ, হলুদ, জিরা, লবণ ও সামান্য পানি দিয়ে একটু কষিয়ে মাংস দিয়ে আবারও কষাতে হবে।

  • অল্প অল্প করে গরম পানি দিয়ে কষিয়ে আলু দিতে হবে এবং দুই কাপ গরম পানি দিয়ে ঢেকে জ্বাল দিতে হবে কিছুক্ষণ।

  • মাংস সেদ্ধ হলে গরমমসলাবাটা, বেরেস্তাবাটা ও কাঁচা মরিচ দিন।

  • মৃদু আঁচে কিছুক্ষণ চুলায় দমে রেখে নামিয়ে নিন।

সবজিতে কীভাবে আচারের স্বাদ আনবেন? দেখুন আচারি সবজির রেসিপি

Read full story at source