বৃষ্টিতে ভোগান্তির সঙ্গে নতুন রূপে চারপাশ
· Prothom Alo
বর্ষার আগমনী বার্তা নিয়ে সিলেটে নেমেছে বৃষ্টি। কখনো ঝিরিঝিরি, কখনো ঝুম বৃষ্টিতে বদলে গেছে নগরের চেনা দৃশ্য। মেঘে ঢাকা আকাশ, ভেজা সড়ক আর ছাতা হাতে পথচলা মানুষ—সব মিলিয়ে প্রকৃতি যেন ফিরে পেয়েছে তার নিজস্ব রূপ। বৃষ্টির এই সময়ে যেমন মানুষের ভোগান্তি বাড়ে, তেমনি ধুয়েমুছে নতুন রূপে ধরা দেয় চারপাশ। সিলেট নগরের জিন্দাবাজার এলাকা থেকে তোলা বৃষ্টিভেজা দিনের কিছু মুহূর্ত।
Visit rocore.sbs for more information.
সকালের বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে শিশুকে বিদ্যালয়ে পৌঁছে দিচ্ছেন অভিভাবক কখনো ঝিরিঝিরি, কখনো ঝুম বৃষ্টিতে বদলে গেছে নগরের চেনা দৃশ্য বৃষ্টির মধ্যে যাত্রী নিয়ে ছুটছেন রিকশাচালক মাথায় পলিথিন দিয়ে চলছেন রিকশাচালক বৃষ্টি থেকে নিজেকে রক্ষায় দৌড়াচ্ছে কিশোর অন্ধকার নেমে আসায় বাতি জ্বালিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন একজন ভ্যান ও রিকশাচালক—দুজনই বৃষ্টিতে ভিজে একাকার এক ছাতা মাথায় দিয়ে পথ চলছেন দুই নারী বৃষ্টির মধ্যে বাতি জ্বালিয়ে চলছে যানবাহন