চট্টগ্রামের ‘ব্রাজিল গলি’তে পেলের সঙ্গে ম্যারাডোনাও
· Prothom Alo
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর শুরু হয়ে গেছে। এবারের আসর বসেছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ফিফা বিশ্বকাপের ঢেউ এসে লেগেছে বাংলাদেশেও। কেউ বাড়িতে পছন্দের দলের পতাকা তুলছেন। কেউবা গোটা বাড়িই রাঙিয়ে ফেলেছেন পতাকার রঙে। চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের খতিব পাড়ায় চলছে ব্রাজিল সমর্থকদের উন্মাদনা। এই এলাকার একটি গলির নাম দেওয়া হয়েছে ‘ব্রাজিল গলি’। ব্রাজিল সমর্থকেরা এই গলির দেয়াল রাঙিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের প্রতিকৃতিতে। পাশাপাশি রয়েছে ডিয়েগো ম্যারাডোনা, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসির মতো কিংবদন্তি ফুটবলারদের ছবিও। বিশ্বকাপের মধ্যে এই গলি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চট্টগ্রামে ফুটবল–ভক্তদের কাছে।নিচে দেয়ালে আঁকা হচ্ছে ফুটবলারদের প্রতিকৃতি, ওপরে উড়ছে ব্রাজিলের পতাকা
Visit somethingsdifferent.biz for more information.
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের খতিব পাড়ায় ‘ব্রাজিল গলি’র দেয়ালজুড়ে এখন ব্রাজিলের ফুটবলাররা।‘ব্রাজিল গলি’তে আঁকা ফুটবলারদের প্রতিকৃতি দেখছে শিশুরা।‘ব্রাজিল গলি’র দেয়ালে রংতুলিতে ফুটিয়ে তোলা হয়েছে ব্রাজিলের ফুটবলারদের।ব্রাজিলের কিংবদন্তি পেলের পাশাপাশি আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাও ঠাঁই পাচ্ছেন চট্টগ্রামের ব্রাজিল গলিতে। গলির বাড়িগুলো এখন রঙিন ব্রাজিলের পতাকার রঙে।নিচে দেয়ালে আঁকা হচ্ছে ফুটবলারদের প্রতিকৃতি, ওপরে উড়ছে ব্রাজিলের পতাকা ‘ব্রাজিল গলি’তে পেলে-ম্যারাডোনার যুগলবন্দী ছবি ক্যামেরাবন্দী করছেন একজন‘ব্রাজিল গলি’তে ছুটে চলছে আর্জেন্টিনার এক খুদে সমর্থক। গলিজুড়ে দেয়ালে আঁকা ব্রাজিলের ফুটবলারদের চিত্র।চট্টগ্রামের ‘ব্রাজিল গলি’তে উড়ছে ব্রাজিলের পতাকা।