আ রেইনি নাইট
· Prothom Alo

যারা গেল, ধরে নিই তারা আসেইনি কখনো
মেঘের কাপ্তান খুলে বৃষ্টি এল, টিলার উপরে।
কেবল বৃষ্টি-ই।
নৌকার নাভিতে বাঁধা সান্ধ্যদীপ কেঁপে যায়
দুঃখের সার পেয়ে ভাঙে যদি অক্ষরের ধ্যান,
তাকে দেব বেদনার সমগ্র প্রত্নসম্পদ
অপরজন্ম থেকে শোচনার যত দাগ—
উঠে আসে সমস্ত আয়নায়। এখনো ঢের বাকি
এখনো অনেক সম্ভাবনা রয়ে গেছে
আসো, ছোঁও-লিখো, বাজাও-সর্বস্ব আমার
আমারও তো রয়ে গেছে জেগে ওঠার কিছুটা সাহস
বৃষ্টি বাড়ছে। জল ভেঙে জন্মাচ্ছে বৃষ্টির ছাও
ঠাডার শব্দে চমকে ওঠে পাখি, দিগন্ত-গাছ
আর, আমার ভেতর আড়ষ্ট সন্ন্যাস...
Visit somethingsdifferent.biz for more information.