প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের সঙ্গে যা ঘটেছে
· Prothom Alo

দিল্লির বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে পরবর্তী প্রায় আড়াই ঘণ্টা প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে অপেক্ষায় রাখা হয়। একপর্যায়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের হাইকমিশনারকে জানানো হয়, ভারতের ইমিগ্রেশন বিভাগের নথিতে জাহেদ উর রহমানকে বারড বা ওয়াচলিষ্টে দেখানো হচ্ছে। এমন অবমাননাকর পরিস্থিতির পর ঢাকায় সর্বোচ্চ রাজনৈতিক মহলে যোগাযোগ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ঢাকার সঙ্গে যোগাযোগ করে উপদেষ্টা দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
Visit moryak.biz for more information.