অভিনেতা যাহের আলভীর সর্বোচ্চ শাস্তি চেয়ে যা বললেন ইকরার বাবা
· Prothom Alo

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান যাহের আলভী। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ নির্দেশে সন্তুষ্টি প্রকাশ করে সর্বোচ্চ শাস্তি চেয়েছেন ইকরার বাবা ও মামলার বাদী কবির হায়াত খান।
আলভীর স্ত্রীর মৃত্যু ঘিরে কী ঘটেছেঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যাহের আলভীআদালতে সংবাদমাধ্যমকে কবির হায়াত খান বলেন, ‘আজকে বিজ্ঞ আদালতের এ নির্দেশে আমি সন্তুষ্ট। আমি সুষ্ঠু বিচার প্রত্যাশী। যাহের আলভীর সর্বোচ্চ শাস্তি চাই আমি।’
Visit newsbetting.cv for more information.
এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, ‘আত্মসমর্পণের পর আসামিপক্ষ জামিন আবেদন করে। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেন। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই সময় যাহের আলভী নেপালে ছিলেন।
ইকরা আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে যত অভিযোগওই দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মিরপুর মডেল থানায় মামলা করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন। এ ঘটনায় যাহের আলভীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।