কক্সবাজারে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
· Prothom Alo
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সময়ের আলোচিত অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তাঁর স্ত্রী সাজিন আহমেদ নির্জনা। তাঁরা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রথম আলোকে তথ্যগুলো নিশ্চিত করেছেন এই অভিনেতা।
Visit mwafrika.life for more information.
জোভান জানান, ঈদের পর কাজের চাপ রাখেননি। এই সময়টা পরিবারের সঙ্গে কাটাচ্ছিলেন। স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন কক্সবাজারে। সেখানেই মেরিন ড্রাইভ রোডে তাঁর সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।
স্ত্রীসহ অভিনেতা ফারহান আহমেদ জোভান। ছবি: ফেসবুক থেকেজোভান বলেন, ‘আমি নিজেই বাইক চালাচ্ছিলাম, এটি একটা স্কুটি ছিল। আমার স্ত্রী পেছনে বসেছিল। আমরা মেরিন ড্রাইভ রোডের হিমছড়িতে ছিলাম। বাইক চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎই আমাদের সামনে থাকা একটি সিএনজি কোনো সিগন্যাল না দিয়ে দ্রুত ইউটার্ন নেয়। এমন অবস্থায় হঠাৎই ব্রেক করতে গিয়ে আমরা দুজনই রাস্তায় পড়ে যাই।’
১১ জুন এ ঘটনা ঘটে। জোভান আরও বলেন, ‘আমরা উভয়েই শরীরের বেশ কিছু জায়গায় আঘাত পাই। আমার স্ত্রীও আহত হয়। আমাদের হাত ও পা ছুলে যায়। কিছু জায়গায় জখম হয়। পরের দিন আমরা ঢাকায় ফিরি। এখন নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে।’
অভিনেতা ফারহান আহমেদ জোভানকথা বলার সময় এই অভিনেতা হাসপাতাল থেকে ফিরছিলেন। জানালেন, নিয়মিত ড্রেসিং করতে হচ্ছে। এই অবস্থায় আপাতত কোনো শুটিং রাখেননি। যেসব শুটিং ছিল, সেগুলো বাতিল করেছেন। তিনি বলেন, ‘চিকিৎসকের কথামতো এখন নিয়মিত বিশ্রাম নিতে হবে। পুরো সেরে উঠলেই অন্য কিছু।’
ইকরা আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে যত অভিযোগফারহান আহমেদ জোভান। ছবি: শিল্পীর সৌজন্যেএ দুর্ঘটনা থেকেই গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছেন। জোভান বলেন, ‘দুর্ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। রাস্তায় আমরা অনেক সময় ভাবি, আরেকটু স্পিডে গেলে কী হবে? বা আমি তো ভালোই চালাই। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে—তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।’
এ ছাড়া সচেতনতার বার্তা দিতে সবার উদ্দেশে তিনি বলেন, ‘বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন। কারণ, আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’