চট্টগ্রামের হালিশহরে চালু হলো মি. ডিআইওয়াইয়ের আউটলেট
· Prothom Alo

চট্টগ্রামের হালিশহরে মি. ডিআইওয়াইয়ের শাখা চালু হয়েছে। এটি মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট রিটেইল চেইন ব্র্যান্ড। হালিশহরে বাংলাদেশে তাদের ১৬তম শাখা চালু হলো।
Visit iwanktv.club for more information.
সম্প্রতি বন্দরনগরী চট্টগ্রামের ব্যস্ত বাণিজ্যিক এলাকা হালিশহরের এনজেএইচ টাওয়ারে আউটলেটটি চালু করা হয়েছে, যা চট্টগ্রামে ব্র্যান্ডটির দ্বিতীয় শাখা। শাখাটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অনুষ্ঠানে মি. ডিআইওয়াইয়ের বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মো. রাহাত নবী, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাজির হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মো. রাহাত নবী বলেন, ‘হালিশহরের মতো একটি সম্ভাবনাময় ও গতিশীল এলাকায় আমাদের নতুন আউটলেট চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের বাজারে আমাদের ধারাবাহিক সম্প্রসারণের মূল উদ্দেশ্য হলো ক্রেতাদের দোরগোড়ায় মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া। আমরা সব সময় “সর্বনিম্ন মূল্যে, প্রতিদিন, সবার জন্য সবকিছু” বজায় রাখতে বদ্ধপরিকর।’
হালিশহরের এই নতুন আউটলেটে পরিবারের প্রয়োজনীয় চাহিদার কথা মাথায় রেখে ১০ হাজারের বেশি পণ্যের সমাহার আছে। ক্রেতারা একই ছাদের নিচে পাবেন ১০টি প্রধান ক্যাটাগরির পণ্য, যার মধ্যে রয়েছে গৃহস্থালিসামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিকস, অটোমোবাইল অ্যাকসেসরিজ, ফার্নিশিং, স্টেশনারি, খেলাধুলা ও খেলনা, উপহারসামগ্রী, কম্পিউটার ও মোবাইল অ্যাকসেসরিজ, জুয়েলারি ও কসমেটিকস।
২০২৪ সালের এপ্রিলে রাজধানী উত্তরার পলওয়েল কারনেশন শপিং সেন্টার ও যমুনা ফিউচার পার্কে প্রথম দুটি আউটলেট চালুর মাধ্যমে মি. ডিআইওয়াইয়ের যাত্রা শুরু হয়। এরপর মিরপুর, ধানমন্ডি, শান্তিনগর, মোহাম্মদপুর, চট্টগ্রামের বালি আর্কেড, সাভার, বাসাবো, রামপুরা, ময়মনসিংহ, মিরপুর-১২ ও রাপা প্লাজায় আউটলেট চালু হয়।