এআই ব্যবহার প্রাথমিক বিদ্যালয়ে কেন নিষিদ্ধ করছে নরওয়ে
· Prothom Alo

শিক্ষার ওপর নেতিবাচক প্রভাব রোধ করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে নরওয়ে। একই সঙ্গে বড় শিক্ষার্থীদের ক্ষেত্রেও এর ব্যবহার সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। গত শুক্রবার নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোইরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
Visit casino-promo.biz for more information.
প্রধানমন্ত্রী জোনাস স্টোইরে জানান, আগামী শিক্ষাবর্ষের শুরু থেকে, অর্থাৎ চলতি বছরের আগস্টের শেষ ভাগ থেকে এই নতুন নীতিমালা কার্যকর হবে। এআই ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি বলেন, ছোট বয়সেই এআই ব্যবহার করলে শিশুরা পড়াশোনার মৌলিক ও গুরুত্বপূর্ণ ধাপগুলো এড়িয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। স্কুলের মূল লক্ষ্যই হলো আমাদের সন্তানদের সঠিকভাবে পড়তে, লিখতে ও গণিত শেখানো।
এমআইটিতে পড়তে চান, জানুন খরচসহ বিস্তারিত তথ্যশিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ঠিক রাখতে ও পরীক্ষার ফলাফলে ক্রমাগত অবনতি ঠেকাতে ২০২৪ সালে স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করে নরওয়ে সরকার। পাশাপাশি শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শিক্ষকদের ক্ষমতাও বাড়ানো হয়েছিল। এরই ধারাবাহিকতায় এবার শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মৌলিক শিক্ষা নিশ্চিত করতে এআই ব্যবহারের ওপর এই কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ইউরোপের দেশটি।
প্রধানমন্ত্রী জোনাস স্টোইরে জানান, আগামী শিক্ষাবর্ষের শুরু থেকে, অর্থাৎ চলতি বছরের আগস্টের শেষ ভাগ থেকে এই নতুন নীতিমালা কার্যকর হবে।
সরকারের নিয়ম অনুযায়ী, প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত (৬ থেকে ১৩ বছর বয়সী) শিক্ষার্থীদের এআই ব্যবহার না করার কথা। নিম্নমাধ্যমিক স্তরের (১৪ থেকে ১৬ বছর বয়সী) শিক্ষার্থীরা শিক্ষকদের তত্ত্বাবধানে সতর্কতার সঙ্গে এআই টুল ব্যবহার করতে পারবে। উচ্চমাধ্যমিক স্তরে (১৭ থেকে ১৯ বছর বয়সী) শিক্ষার্থীদের উপযুক্তভাবে এআই ব্যবহারের দক্ষতা শেখানো হবে, যেন শিক্ষার্থী উচ্চশিক্ষা ও কর্মজীবনের জন্য প্রস্তুত হতে পারেন।
জার্মানিতে শিক্ষার্থী ভিসা আবেদনের খুঁটিনাটি জেনে নিননরওয়ে ১৯৯০-এর দশক থেকে শ্রেণিকক্ষে কম্পিউটার ব্যবহার শুরু করে। পরে ২০১০ সালের পর আইপ্যাড চালুর মাধ্যমে ট্যাবলেটের ব্যবহার বাড়ে, ফলে বই ও হাতের লেখার ওপর নির্ভরতা কমে যায়। গত শুক্রবার প্রকাশিত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, শ্রেণিকক্ষে আরও বেশি বই ব্যবহারের জন্য অর্থায়ন নিশ্চিত করতে তারা নতুন আইনের প্রস্তাব করবে। এর মাধ্যমে ট্যাবলেটনির্ভর শিক্ষাব্যবস্থার প্রবণতা থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত দিল নরওয়ে।
এ বছরের এপ্রিলে নরওয়ে সরকার ঘোষণা দেয়, ১৬ বছর বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে। তরুণদের ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার কমাতে অস্ট্রেলিয়া–যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের অনুসৃত নীতির ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।