একঝলক (২২ জুন ২০২৬)
· Prothom Alo
বাসা সাজাচ্ছে বাবুই পাখি। কাটাছড়ি, রাঙামাটি, ২২ জুনবসে আছে জোড়া মাছরাঙা। কলা বোন্নে, রাঙামাটি, ২২ জুনসবুজ গাছে বেলুনলতা ফল। পশ্চিম বান্দুটিয়া, মানিকগঞ্জ, ২২ জুনবোরো মৌসুম শেষে কাটা ধান নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। মমিনপুর, রংপুর, ২২ জুনবর্ষাকালে গাছের চারার চাহিদা বাড়ার সঙ্গে টব বিক্রিও বেড়ে যায়। শাহবাজপুর, রংপুর, ২২ জুনসুনামগঞ্জে গত দুই দিনের বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বেড়েছে। সুরমা নদীর লঞ্চঘাট এলাকা, সুনামগঞ্জ, ২২ জুনগ্রামীণ হাট থেকে বাঁশের তৈরি মাছ ধরার ফাঁদ কিনে নিয়ে যাচ্ছেন দুই নারী। মালাহার, শিবগঞ্জ, বগুড়া, ২২ জুনবগুড়া সদরের গোকুল এলাকায় বেশ কিছু ফুল ও ফলদ গাছের নার্সারি রয়েছে। সেখান থেকে গাছ কিনে ট্রাকে ভরে বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে। গোকুল, বগুড়া, ২২ জুনমিয়ানমার প্রজাতির আম রাঙ্গুই। বাগানিরা নদীপথে এনেছেন বিক্রি করতে। সমতাঘাট, বনরুপা, রাঙামাটি, ২২ জুনভ্যানে করে ডাব বিক্রি করেন তিনি। খোজারখলা, সিলেট, ২২ জুনঝুড়িতে সাতকরা সাজিয়ে বিক্রির জন্য বসে আছেন এক ব্যক্তি। সাধারণত গরুর মাংস, ছোট মাছ ও ডাল রান্নায় সবজি হিসেবে সাতকরা ব্যবহার হয়। কিনব্রিজ, সিলেট, ২২ জুনবাগানে ফুটেছে নজরকাড়া রক্তিম মুসান্ডা ফুল। আশ্রাফপুর, কুমিল্লা, ২২ জুনচলছে বিশ্বকাপ ফুটবল খেলা। এ নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও প্রিয় দলের পতাকা টানানো হয়েছে। খেলার উচ্ছ্বাসে হাওরের মাঝে পতাকা টাঙিয়ে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। বেড়িবাঁধ, নিকলী, কিশোরগঞ্জ, ২২ জুন
Visit esporist.com for more information.