মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’–কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে, কারণ কী
· Prothom Alo

মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) নেওয়া হয়েছে। অ্যালবিনো জাতের আলোচিত মহিষটিকে বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
Visit rouesnews.click for more information.
বিএলআরআই কর্মকর্তারা জানান, গত রোববার প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় চিড়িয়াখানা থেকে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে আনুষ্ঠানিকভাবে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়। মহিষটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ ও গবেষণার লক্ষ্যে মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবকে প্রধান করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
গৌতম কুমার দেব প্রথম আলোকে বলেন, ‘মহিষটিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যেহেতু মহিষটি চিড়িয়াখানায় ছিল, তাই আগামী ১৪ থেকে ২১ দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখা হবে। মহিষটি রোগমুক্ত কি না, সেটি নিশ্চিত হওয়া এবং রোগমুক্ত রাখার বিষয়টিকে এই সময়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এরপর মহিষটিকে কীভাবে গবেষণায় ব্যবহার করা যায়, সেটি নিয়ে ভাবা হবে। যেহেতু মহিষটিকে খামারিরা ফ্যাটেনিংয়ের (মোটাতাজাকরণ) জন্য তৈরি করেছিল, সে জন্য দীর্ঘ মেয়াদে এটাকে রাখা বেশ চ্যালেঞ্জের। কোয়ারেন্টাইনের পিরিয়ডটা আমরা পর্যবেক্ষণ করছি। ২১ দিন পর প্রজননের উপযোগী আছে কি না, এমন নানা বিষয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে।’
‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন চিড়িয়াখানায়গত কোরবানির ঈদের আগে মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়া উদ্দিন মৃধার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা হচ্ছিল। মহিষটির ‘অসাধারণ চুল’ দেখে জিয়া উদ্দিনের ভাই এর নাম রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে।
মহিষটিকে নিয়ে ১২ মে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়। এ ছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে মহিষটিকে নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন ও ভিডিও প্রকাশিত হয়। জিয়া উদ্দিন মৃধা মহিষটি বিক্রি করেছিলেন কেরানীগঞ্জের জিনজিরার মনিরুজ্জামানের কাছে ।কোরবানির ঈদ সামনে রেখে ২৫ মে বিকেলে নারায়ণগঞ্জের খামার থেকে মহিষটিকে কেরানীগঞ্জে নিজের বাড়িতে নিয়ে যান মনিরুজ্জামান। ঈদের আগের দিন বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে মহিষটিকে মনিরুজ্জামানের বাড়ি থেকে নিয়ে আসে পুলিশ। প্রথমে সেটিকে কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়। পরে মহিষটির ঠাঁই হয়েছিল মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়।