কোথায় হারিয়ে গেলেন সেই অভিনেত্রী

· Prothom Alo

রিভা বুব্বর ছিলেন একসময় বিজ্ঞাপনের পরিচিত মুখ, পরে তামিল সিনেমার নায়িকা, এরপর হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ‘বউ’—সব মিলিয়ে অভিনয়জীবন ছিল বৈচিত্র্যময়। কিন্তু ক্যারিয়ারের এমন এক সময়ে, যখন আরও বড় সুযোগের অপেক্ষা করছিলেন অনেকে, তখনই তিনি অভিনয়কে বিদায় জানিয়ে হাতে তুলে নেন ক্যামেরা।

Visit turconews.click for more information.

আজ রিভা বুব্বর একজন পেশাদার ফটোগ্রাফার। ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনে দাঁড়িয়ে তিনি মানুষের গল্প ধরে রাখছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের দীর্ঘ যাত্রার নানা অজানা অধ্যায় তুলে ধরেছেন।

বিজ্ঞাপন থেকেই পরিচিতি
রিভা বুব্বরের বিনোদনজগতে যাত্রা শুরু হয়েছিল মডেলিং দিয়ে। নব্বইয়ের দশকে জনপ্রিয় ক্যাডবেরি বিজ্ঞাপনে উপস্থিত হয়ে তিনি দর্শকের নজর কাড়েন। সে সময় টেলিভিশনের বিজ্ঞাপন ছিল তারকা তৈরির অন্যতম বড় মাধ্যম। রিভাও সেই সুযোগ কাজে লাগিয়ে নির্মাতা ও প্রযোজকদের নজরে আসেন।

বিজয়ের বিপরীতে বড় পর্দায় অভিষেক
বিজ্ঞাপনের জনপ্রিয়তার পর দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে ডাক আসে। তামিল ছবিতে তাঁর অভিষেক হয় বর্তমান দক্ষিণি সুপারস্টার বিজয়ের বিপরীতে। তখন বিজয়ও ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন। নতুন দুই শিল্পীর সেই কাজ রিভার অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে।

যদিও তামিল সিনেমায় দীর্ঘ সময় কাজ করেননি, তবে সেই অভিজ্ঞতা তাঁকে অভিনয়ের জগতে আত্মবিশ্বাস এনে দেয়।

টেলিভিশনের ঘরে ঘরে পরিচিত মুখ
বড় পর্দার পর রিভা মনোযোগ দেন ছোট পর্দায়। খুব অল্প সময়ের মধ্যেই তিনি একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান।
তাঁর ক্যারিয়ারে সবচেয়ে বড় মোড় আসে একতা কাপুরের কালজয়ী ধারাবাহিক ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’তে। সেখানে ‘দামিনী বিরানি’ চরিত্রে অভিনয় করে তিনি কোটি দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন।

রিভা বুব্বর। অভিনেত্রীর ফেসবুক থেকে

সে সময় ভারতের টেলিভিশনে পারিবারিক ধারাবাহিকগুলোর দারুণ প্রভাব ছিল। সন্ধ্যা হলেই অসংখ্য পরিবার টেলিভিশনের সামনে বসে পড়ত। রিভার অভিনীত চরিত্রও সেই জনপ্রিয়তার অংশ হয়ে ওঠে। দর্শক তাঁকে পরিবারের সদস্যের মতোই ভালোবাসতে শুরু করেন।

একের পর এক জনপ্রিয় সিরিয়াল
শুধু একটি ধারাবাহিক নয়, পরবর্তী সময়েও তিনি বিভিন্ন জনপ্রিয় টিভি প্রযোজনায় কাজ করেন। তাঁর অভিনয়ের স্বাভাবিকতা, সংযত অভিব্যক্তি এবং পর্দায় উপস্থিতি তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়। একসময় তিনি টেলিভিশনের সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন হয়ে ওঠেন।

বলিউডেও কাজ
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ চালিয়ে যান রিভা। ২০১৮ সালে অক্ষয় কুমার অভিনীত ‘প্যাড ম্যান’ ছবিতে তাঁকে দেখা যায়। যদিও এটি প্রধান চরিত্র ছিল না, তবে বলিউডেও নিজের উপস্থিতি জানান দেন তিনি।

একসময়ের আবেদনময়ী তারকা, ৩ হাজার কোটি টাকার মালিক নিকোল কিডম্যানকে কতটা চেনেন

জনপ্রিয়তার মধ্যেই বিদায়
বেশির ভাগ শিল্পী জনপ্রিয়তা ধরে রাখতে চান। কিন্তু রিভা ভিন্ন পথ বেছে নেন। তিনি উপলব্ধি করেন, অভিনয়ের পাশাপাশি তাঁর আরেকটি গভীর ভালোবাসা রয়েছে—ফটোগ্রাফি। ধীরে ধীরে সেই আগ্রহই তাঁর পেশায় পরিণত হয়। অনেকের কাছে সিদ্ধান্তটি বিস্ময়কর ছিল। কারণ, জনপ্রিয় সিরিয়ালের পরিচিত মুখ হয়েও তিনি ইচ্ছাকৃতভাবে অভিনয় থেকে দূরে সরে যান।

ক্যামেরার সামনে থেকে পেছনে
রিভা বলেন, অভিনয়ে তিনি গল্পের একটি চরিত্র হয়ে উঠতেন। কিন্তু ফটোগ্রাফিতে তিনি অন্য মানুষের গল্প তুলে ধরতে পারেন।

এই সৃজনশীল স্বাধীনতাই তাঁকে সবচেয়ে বেশি টানে। মানুষের অনুভূতি, সম্পর্ক, মুহূর্ত—সবকিছু ক্যামেরা বন্দী করতেই এখন তাঁর সবচেয়ে বেশি আনন্দ। বর্তমানে তিনি বিভিন্ন ব্যক্তিগত, ফ্যাশন, লাইফস্টাইল ও বাণিজ্যিক ফটোশুট করেন। তাঁর কাজ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসিত হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

Read full story at source