ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, কুমিল্লাসহ দুই জেলায় নতুন ডিসি

· Prothom Alo

ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মনিরুজ্জামান মিঞা। তিনি এত দিন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন। এ ছাড়া কুমিল্লা ও সিলেট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

Visit asg-reflektory.pl for more information.

এত দিন ঢাকার বিভাগীয় কমিশনার ছিলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী। সম্প্রতি তাঁকে সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হলে পদটি শূন্য হয়। এখন নতুন কমিশনার নিয়োগ দেওয়া হলো।

এ ছাড়া কুমিল্লায় নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতার। আর কুমিল্লার মু. রেজা হাসানকে সিলেটের ডিসি পদে বদলি করা হয়েছে। এর আগে ২১ জুন সিলেটের ডিসি পদ থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়।

Read full story at source