এইচএসসি পরীক্ষা শুরু
· Prothom Alo
এইচএসসি-সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। এবার নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। পরীক্ষায় অংশ নিতে আগেই কেন্দ্রের সামনে আসেন পরীক্ষার্থীরা। কেন্দ্রের সামনে অনেকে শেষ মূহূর্তের প্রস্তুতি নেন। নির্দিষ্ট সময়ে তাঁরা কেন্দ্রে প্রবেশ করেন। কেন্দ্রের বাইরে উদ্বেগ নিয়ে অপেক্ষায় থাকেন অভিভাবকেরা। এমন সব মুহূর্ত নিয়ে ছবির গল্প।
Visit librea.one for more information.
আগেভাগে পরীক্ষার কেন্দ্রের দিকে যাচ্ছেন দুই পরীক্ষার্থী। সাতমাথা, বগুড়া, ২ জুলাইকেন্দ্রে যাওয়ার পথে রিকশায় বসে বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিচ্ছেন এক পরীক্ষার্থী। সাতমাথা, বগুড়া, ২ জুলাই পরীক্ষার কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী-অভিভাবকেরা। গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র, দাউদকান্দি, কুমিল্লা, ২ জুলাইপরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে প্রবেশ করছেন এক পরীক্ষার্থী। সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্র, সিলেট, ২ জুলাইপরীক্ষার কেন্দ্রে ঢুকছেন পরীক্ষার্থী। সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্র, সিলেট, ২ জুলাইপরীক্ষা দিতে যাওয়ার আগে পরীক্ষার্থী নাতনির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন দাদা-দাদি। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ২ জুলাইপরীক্ষাকেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড়। সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্র, সিলেট, ২ জুলাইকেন্দ্রে প্রবেশের আগে বাবার সঙ্গে আলিঙ্গন। খুলনা পাবলিক কলেজ, খুলনা, ২ জুলাইপ্রশ্নপত্র পাওয়ার আগে উত্তরপত্র হাতে পরীক্ষার্থীরা। খুলনা পাবলিক কলেজ, খুলনা, ২ জুলাই