কুমিল্লায় বিএনপির কার্যালয় ভাঙচুর ও আসবাব চুরি, চেয়ারম্যানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা
· Prothom Alo

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম সরকারসহ ২২ জনের বিরুদ্ধে বিএনপি কার্যালয় ভাঙচুর ও আসবাব চুরির অভিযোগে মামলা হয়েছে। উপজেলার বলরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মুন্সি বাদী হয়ে ৭ জুলাই রাতে তিতাস থানায় মামলাটি করেন।
Visit newsbetting.bond for more information.
মামলায় বিএনপি থেকে বহিষ্কৃত দুই নেতা, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়কসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৫ জুলাই রাতে উপজেলার দক্ষিণ বলরামপুর নয়াবাজারে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। পরে কার্যালয়ে থাকা একাধিক আসবাব চুরি করে নিয়ে যাওয়া হয়।
মামলার প্রধান আসামি করা হয়েছে উপজেলা বিএনপির সাবেক সদস্য তোফায়েল আহমেদ তপন ভূঁইয়াকে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বলরামপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে প্রচারণা চালাচ্ছেন।
মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে কলাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সমর্থক মো. ইব্রাহিম সরকারকে। অন্যদের মধ্যে তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক তফাজ্জল হোসেন ভূঁইয়া, কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেনকে (বাবুল) আসামি করা হয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিরুল হক বলেন, এটি একটি রাজনৈতিক মামলা। মামলার তদন্ত চলছে। কোনো আসামি এখনো গ্রেপ্তার হয়নি। মামলার তদন্তে কেউ নিরপরাধ প্রমাণিত হলে তাঁকে কোনো রকমের হয়রানি করা হবে না।