পাঠকের ছবি (১২ জুলাই ২০২৬)

· Prothom Alo

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

Visit h-doctor.club for more information.

টানা বর্ষণের ফলে অপরিকল্পিত নগরব্যবস্থায় বিপর্যস্ত জনজীবন। তবে ব্যস্ততার টানাপোড়েনে বৃষ্টি মাড়িয়েই যেতে হচ্ছে গন্তব্যে। আর সে যাত্রায় একমাত্র সঙ্গী ছাতা। তেমনি এক পথচারীকে ছাতা হাতে কাঙ্ক্ষিত বাসের জন্য অপেক্ষামাণ অবস্থায় দেখা মেলে ঢাকার সাভারের বাইশমাইল এলাকায়ঝুম বৃষ্টি মাড়িয়ে ক্লাসে যাওয়ার তাড়া না থাকলে পৃথিবীটা হয়তো একটু বেশিই সুন্দর হতো। মল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১২ জুলাই, ২০২৬নীলাভ-ধূসর আবহাওয়া যেন বইঘরের সৌন্দর্য ও একাডেমিক নান্দনিকতা। আভাই লাইব্রেরি, ঢাকা বিশ্ববিদ্যালয়রংতুলিতে আঁকা নীল আকাশ, আর সাদা তুলার মতো মেঘের ছড়াছড়ি। ফসলহীন খেতে চতুষ্পদীদের নিশ্চিন্ত ভোজন। পাশ দিয়ে বয়ে চলেছে এক ছোট্ট বারিধারা। বইয়ের পাতায় পড়া কোনো এক দৃশ্য যেন। রাজশাহী টু ঢাকাগামী চলন্ত ট্রেন থেকে। ছবিটি সম্প্রতি তোলা হয়েছেবৃষ্টিভেজা শহরে ছোট্ট একটি ফাঁকা স্থানে খেলায় মেতেছে একদল কিশোর। ঢাকায় মাঠের সংকটের মধ্যেও থেমে নেই তাদের উচ্ছ্বাসবৃষ্টির পরে গ্রামীণ খাল। রাজাবাড়ী, স্বরূপকাঠি, পিরোজপুরবৃষ্টিস্নাত বৃক্ষরাজি। শামসুন নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়তুমি ছাড়া আমি একা, পৃথিবীটা মেঘে ঢাকা। দুটি সুপারিগাছ শুধুই দুজনার। ছোট থেকে তারা এভাবেই বেড়ে উঠেছে। এখন তারা আকাশ ছুঁতে চায়। অধ্যাপক মোহাম্মদ আলী স্যারের বাসা, কামারপাড়া, গুরুদাসপুর, নাটোর, ৯ জুলাই ২০২৬প্রকৃতির ক্যানভাসে আঁকা একটুকরা বাংলাদেশ। ছবিটি সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তোলামেঘাচ্ছন্ন ঢাকা। মহাখালী, ঢাকাবর্ষার মৌসুমে চারদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে নতুন পানির মাছ ধরা নিয়ে ব্যস্ত শিশু-কিশোর। এ রকম চিত্রগুলো আমাদের মনে করিয়ে দেয়, শৈশবের মধুর স্মৃতির কথা। মৈন্দগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ

Read full story at source