বৃক্ষ জীবন বাঁচাতে কাজ করে

· Prothom Alo

‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ করেছে চাঁদপুর বন্ধুসভা। ১০ জুলাই চাঁদপুর প্রেসক্লাব চত্বরে একটি কৃষ্ণচূড়াগাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল।

বৃক্ষরোপণ শেষে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বন্ধুসভার সদস্যদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন অতিথিরা। বন্ধুদের উদ্দেশে আনিসুল হক বলেন, ‘দেশকে ভালোবাসতে হলে দেশের কল্যাণে কাজ করতে হবে। একটি বৃক্ষ শুধু বৃক্ষ নয়, এটি জীবন বাঁচাতে কাজ করে। তাই বনজ বৃক্ষের পাশাপাশি ফলদ বৃক্ষ লাগাতে হবে।’

Visit syntagm.co.za for more information.

অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন বন্ধুসভার বন্ধুরা

গীতিকার কবির বকুল বলেন, ‘প্রিয় চাঁদপুর আমার জন্মস্থান। আমি এই শহরের প্রতিটি ধূলিকণাকে ভালোবাসি, ভালোবাসি দেশটাকে। তাই চাঁদপুরবাসীর যেকোনো আমন্ত্রণ ফেলতে পারি না, নাড়ির টানে আমাকে আসতে হয়।’

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন কাজী কাবিশা, কবিতা আবৃত্তি করেন রায়না হাসান তাসনিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর বন্ধুসভার উপদেষ্টা আলম পলাশ, সভাপতি মাসুদ হাসান, সহসভাপতি সোহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, ক্লিন চাঁদপুরের সভাপতি আইনজীবী আকাশ খান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইনজীবী ইখতিয়ার উদ্দিন।

সভাপতি, চাঁদপুর বন্ধুসভা

Read full story at source