আবারও উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার

· Prothom Alo

ফাইনালে আলেকসান্দার জভেরেভকে ৬-৭ (৭/৯), ৭-৬ (৭/২), ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে উইম্বলডন শিরোপা ধরে রাখলেন ইয়ানিক সিনার। ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লাম জিতলেন ইতালিয়ান শীর্ষ বাছাই। এ নিয়ে জার্মান তারকা জভেরেভের বিপক্ষে টানা ১০ ম্যাচ জিতলেন সিনার। এই জয় সিনারকে টেনিসের এক অভিজাত তালিকায় জায়গা করে দিয়েছে। উন্মুক্ত বা পেশাদার যুগে উইম্বলডন শিরোপা ধরে রাখা দশম পুরুষ খেলোয়াড় সিনার।

Visit asg-reflektory.pl for more information.

এর আগে, উষ্ণ ও ঝোড়ো আবহাওয়ার এক বিকেলে ম্যাচের প্রথম সেটেই ছড়ায় চরম উত্তেজনা। প্রথম ১২টি গেমে একে অপরকে একচুলও ছাড় দেননি দুই ফাইনালিস্ট। তবে শেষ মুহূর্তে জভেরেভ যেন নিজের খেলার গতি আরও বাড়িয়ে দেন এবং একটি শক্তিশালী ফোরহ্যান্ড উইনার মেরে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারটি নিজের করে নেন। সেট জয়ের পর কোর্টেই চিৎকার করে এবং হাঁটু গেড়ে বসে বুনো উল্লাসে মাতেন এই জার্মান।

ফাইনালে হেরেও হাসিমুখ জভেরেভের

তুমুল লড়াই হয়েছে দ্বিতীয় সেটেও। এবার টাইব্রেকার শেষে হাসেন সিনার। তৃতীয় সেটটিও সহজে জিতে যান এই ইতালিয়ান। চতুর্থ সেটে জভেরেভের খেলার ধার কিছুটা কমে আসতেই সিনার আবারও ব্রেক পয়েন্ট পেয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে যান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দারুণ কিছু শটে নিশ্চিত করেন ২৪ বছর বয়সী সিনার। আর  সেই জয়ের পরপরই সেন্টার কোর্টের ঘাসে লুটিয়ে পড়েন এই ইতালিয়ান তারকা।

৬টি বিশ্বকাপ, ১০ ভিন্ন সতীর্থ: যেভাবে অ্যাসিস্টের রেকর্ড গড়লেন মেসি

Read full story at source