বর্ষণ থেমেছে, সড়কে রেখে গেছে গর্ত

· Prothom Alo

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে ক্ষয়ক্ষতি বেড়েছে। বৃষ্টি থামার পর সড়কে দেখা যাচ্ছে ছোট–বড় গর্ত। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে। বিশেষ করে ব্যস্ত সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গর্তের কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। অনেক সময় গর্তে পড়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক পাশে কাত হয়ে যাচ্ছে, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। ভোগান্তি কমাতে দ্রুত ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের দাবি জানিয়েছেন চালক, যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

Visit mchezo.co.za for more information.

সড়কের গর্তে আটকে গেছে একটি গাড়ি।গত কয়েক দিনের টানা বর্ষণে সড়কের বিভিন্ন স্থানে এমন গর্তের সৃষ্টি হয়েছে। বড় গর্তে পড়ে দুর্ঘটনা এড়াতে লোহার পাত বসিয়ে চলাচল করছে গাড়ি। সড়কের গর্ত দুই গাড়ির সংঘর্ষের ঝুঁকি তৈরি করছে। হাটহাজারী সড়কের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে ছোট-বড় গর্ত। দুর্ঘটনা এড়াতে সড়কের কোনো কোনো স্থানে ইট দিয়ে সাময়িকভাবে ভরাট করা হয়েছে গর্ত।সড়কের গর্তে জমে আছে পানি। টানা বৃষ্টিতে এমন গর্তের সৃষ্টি হয়েছে চট্টগ্রামের বিভিন্ন সড়কে।

Read full story at source