কালোর জাদুতে মোহময় সানিয়া, মনোক্রোম লুকে নজরকাড়া আবেদন

· Prothom Alo

কখনো রঙের বাহার নয়; বরং একটি রংই হয়ে উঠতে পারে সবচেয়ে শক্তিশালী ফ্যাশন স্টেটমেন্ট। বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রার নতুন অল ব্ল্যাক মনোক্রোম ফটোশুট সে কথাই যেন নতুনভাবে মনে করিয়ে দিল।

Visit umafrika.club for more information.

বলিউডে অভিনয়ের পাশাপাশি নিজের স্বতন্ত্র ফ্যাশন সেন্সের জন্যও পরিচিত সানিয়া মালহোত্রা। ‘দঙ্গল’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করা এই অভিনেত্রী বরাবরই ট্রেন্ডের পেছনে না ছুটে নিজের ব্যক্তিত্বকে প্রাধান্য দিয়ে পোশাক বেছে নেন। এবার ইনস্টাগ্রামে প্রকাশিত তাঁর নতুন মনোক্রোম ফটোশুটেও ধরা পড়েছে সেই স্বাক্ষর স্টাইলের আরও পরিণত রূপ।

ফটোশুটে সানিয়াকে দেখা গেছে অল ব্ল্যাক মনোক্রোম স্টাইলিংয়ে, যেখানে কালো রঙের লেস ডিটেইলড আউটফিটই ছিল পুরো লুকের মূল আকর্ষণ।

কখনো জড়িয়েছেন ঢিলেঢালা একটি শ্রাগ, আবার নজর কেড়েছে পায়ের স্টেটমেন্ট বুট। তবে লুকের আসল আবেদন ফ্লোরাল মোটিফে সাজানো ব্ল্যাক লেস ব্রালেট, যার সঙ্গে তিনি পরেছেন হাই ওয়েস্টেড ও ফ্লোরছোঁয়া কালো স্কার্ট। অতিরিক্ত অলংকারের বদলে এই লুকে গুরুত্ব পেয়েছে পোশাকের নকশা, টেক্সচার ও নিখুঁত টেইলরিং।

অ্যাকসেসরি নয়, নজর কেড়েছে স্টাইলিং


বর্তমান ফ্যাশনে ‘লেস ইজ মোর’ দর্শন ক্রমেই জনপ্রিয় হচ্ছে। সানিয়ার এই লুক তারই একটি নিখুঁত উদাহরণ। গলায় কোনো নেকলেস নেই, হাতে ভারী গয়না নেই, এমনকি চোখে পড়ার মতো অন্য কোনো অনুষঙ্গও ব্যবহার করা হয়নি; বরং পুরো মনোযোগ ছিল পোশাকের লেয়ারিং ও সিলুয়েটের ওপর।

স্টেটমেন্ট বুট পুরো লুকে একটি শক্তিশালী ভারসাম্য এনে দিয়েছে। সানিয়ার বিউটি লুকও ছিল পোশাকের মতোই মিনিমাল। কাঁধছোঁয়া ন্যাচারাল কার্লি চুল রাখা হয়েছে সফট, ভলিউমিনাস ওয়েভে ও সাইড পার্টিং করে। মেকআপেও বাড়াবাড়ি নেই।

মনোক্রোম কেন কখনো পুরোনো হয় না

ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, মনোক্রোম ড্রেসিংয়ের সবচেয়ে বড় শক্তি হলো এর কালজয়ী আবেদন। একটি মাত্র রং ব্যবহার করেও কাপড়ের টেক্সচার, কাট, লেয়ারিং ও ফিটের মাধ্যমে অসাধারণ বৈচিত্র্য তৈরি করা যায়।

সানিয়ার এই ফটোশুটেও সেটিই স্পষ্ট। সঠিকভাবে উপস্থাপন করা গেলে একটি মাত্র রং হয়ে উঠতে পারে সবচেয়ে শক্তিশালী স্টাইল স্টেটমেন্ট।

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source