রুপালি ইলিশে ফিরছে ফিশারিঘাটের ব্যস্ততা

· Prothom Alo

কয়েক দিনের টানা বৃষ্টি, বৈরী আবহাওয়া ও সমুদ্রে সতর্কসংকেতের কারণে থমকে ছিল জেলেদের জীবন। শান্ত হয়েছে সমুদ্র, নামানো হয়েছে সতর্কসংকেত। আবারও গভীর সাগরে জাল ফেলছেন জেলেরা। সেই জালে ধরা পড়া রুপালি ইলিশে ধীরে ধীরে ফিরছে চট্টগ্রামের ফিশারিঘাট নতুন মাছ বাজারের চেনা ব্যস্ততা। যদিও এখনো মাছের সরবরাহ সীমিত, তবু সামনে ভালো মৌসুমের আশায় বুক বাঁধছেন জেলে ও ব্যবসায়ীরা

Visit sportbet.reviews for more information.

সমুদ্র থেকে আসা ইলিশ আকারভেদে বাছাই করছেন শ্রমিকেরা। এরপর মান অনুযায়ী বিভিন্ন বাজারে পাঠানো হবেআড়তে স্তূপ করে রাখা হয়েছে সমুদ্র থেকে ধরা টাটকা ইলিশইলিশের সতেজতা ধরে রাখতে বরফে সংরক্ষণ করা হচ্ছে মাছ। বাজারে পৌঁছানো পর্যন্ত এভাবেই রাখা হয়ক্রেতাদের জন্য ইলিশ দেখাচ্ছেন এক ব্যবসায়ী। আকার ও মানভেদে নির্ধারণ করা হয় মাছের দাম আকার অনুযায়ী আলাদা ঝুড়িতে সাজিয়ে রাখা হয়েছে ইলিশ। পরে গন্তব্যে পাঠানো হবে এসব মাছবিক্রির আগে ইলিশের ওজন করা হচ্ছে, ওজনের ভিত্তিতেই নির্ধারণ হয় দামমাছের স্তূপে বরফ ছিটিয়ে দেওয়া হচ্ছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাজারে পৌঁছানো পর্যন্ত সতেজ রাখতে নেওয়া হয় এ ব্যবস্থা বরফে সংরক্ষণ করা ইলিশ পাঠানোর জন্য প্রস্তুত। দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে যাবে এসব মাছ আড়ত থেকে দেশ–বিদেশের বাজারে পাঠানোর জন্য ইলিশ প্রস্তুত করা হচ্ছে। রপ্তানি ও সরবরাহের প্রক্রিয়ায় ব্যস্ত শ্রমিক ও ব্যবসায়ীরা

Read full story at source