অক্সফোর্ড থেকে নটিং হিল, লন্ডনে নুসরাত ফারিয়ার তিন বোল্ড লুক

· Prothom Alo

গ্রীষ্মের ঝকঝকে রোদ ও ঐতিহাসিক স্থাপত্য—লন্ডনের এমনই এক মন ভালো করা আবহে সম্প্রতি ঘুরে বেড়াতে দেখা গেল অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। ঢালিউডের গ্ল্যামার গার্লের ফ্যাশন–সেন্স সব সময়ই নজরকাড়া। সম্প্রতি লন্ডনে তাঁর কাটানো চমৎকার কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। চলুন, দেখে নেওয়া যাক তাঁর এই ভ্রমণের অন্যতম বিশেষ লুকগুলো।

সৈকতে রিলাক্সড ছুটির মেজাজ

নুসরাত ফারিয়া ধরা দিয়েছেন একেবারেই ভিন্ন এক আবহে। লন্ডনের ব্যস্ত নগরজীবন ও ঐতিহাসিক স্থাপত্যের পটভূমি থেকে এসে তিনি হাজির হয়েছেন বিলাসী এক রিসোর্ট মুডে।

Visit sweetbonanza-app.com for more information.

নীল–সাদা লাউঞ্জ চেয়ার, বিশাল সাদা বিচ আমব্রেলা আর রোদে ঘেরা সমুদ্রতীর—সব মিলিয়ে পুরো ফ্রেমে তৈরি হয়েছে লাক্সারি ভ্যাকেশন ভাইব। সেই পরিবেশে পোজ দিয়ে নিজের স্টাইলিশ উপস্থিতিতে নজর কেড়েছেন এই বং সুন্দরী।

এই লুকে তাঁর পরনে ছিল নীল ও সাদা জ্যামিতিক প্রিন্টের একটি ফ্লোয়ি বিচ কিমোনো স্টাইল শ্রাগ। এর ভেতরে মিন্ট গ্রিন রঙের টু–পিস সুইমওয়্যার পুরো স্টাইলিংয়ে যোগ করেছে আবেদন।

খোলা সিল্কি চুল, চোখে রেট্রো–অনুপ্রাণিত ক্যাট–আই সানগ্লাস, হাতে গোলাপি ব্রেসলেট, কোমরে পরা সোনালি বেলি চেইন, মেটালিক আংটি ও ঘড়ি—প্রতিটি অনুষঙ্গই লুকটিকে আরও পরিপূর্ণ ও স্টাইলিশ করে তুলেছে।

নটিং হিলে বোহেমিয়ান–চিক ফ্যাশন

লন্ডনের আইকনিক নটিং হিল রঙিন ভিক্টোরিয়ান টাউনহাউস, প্যাস্টেল রঙের দরজা আর ছবির মতো শান্ত রাস্তার জন্য বিশ্বজুড়ে পরিচিত এই এলাকাকেই ফটোশুটের জন্য বেছে নিয়েছেন তিনি।

তাঁর পরনে ছিল একটি প্রিন্টেড ম্যাক্সি ড্রেস। স্প্যাগেটি স্ট্র্যাপ ও হল্টার নেকলাইন মিলিয়ে পোশাকটিতে ফুটে উঠেছে বোহেমিয়ান ছোঁয়া।

একটি ফ্রেমে ফারিয়ার হাতে শোভা পাচ্ছে কালো হ্যান্ডব্যাগ, আবার অন্য একটি ফ্রেমে তিনি ক্যারি করেছেন লুই ভুতোঁর ক্ল্যাসিক মনোগ্রাম প্রিন্টের ছোট বক্স ব্যাগ। চোখে কালো সানগ্লাস, খোলা চুল পুরো লুকটিতে এনে দিয়েছে রেট্রো–চিক আবেদন।

নটিং হিলের প্রাণবন্ত রঙিন স্থাপত্যের সঙ্গে তাঁর প্রিন্টেড ম্যাক্সি ড্রেসের রং ও নকশার সামঞ্জস্য পুরো স্টাইলিংকে করেছে আরও নজরকাড়া।

অক্সফোর্ডের ঐতিহ্যে এলিগ্যান্ট ফারিয়া

কখনো অক্সফোর্ডের আইকনিক র‍্যাডক্লিফ ক্যামেরার সামনে, কখনো শতাব্দীপ্রাচীন বডলিয়ান লাইব্রেরির ঐতিহাসিক প্রাঙ্গণে—প্রতিটি ফ্রেমেই নজর কেড়েছেন নুসরাত ফারিয়া।

তাঁর পরনে ছিল অফ শোল্ডার ড্রেপড জাম্পস্যুট, যেখানে এক কাঁধ উন্মুক্ত রাখা অ্যাসিমেট্রিক কাট ও ফ্লেয়ার্ড ট্রাউজার মিলিয়ে তৈরি হয়েছে এলিগ্যান্ট লুক। বাতাসে উড়তে থাকা খোলা চুল পুরো স্টাইলিংয়ে যোগ করেছে সৌন্দর্য।

এই লুকের অন্যতম আকর্ষণ ছিল রঙের নির্বাচন। মাস্টার্ড অলিভ টোনের পোশাকটি অক্সফোর্ডের পুরোনো পাথরের স্থাপত্য, কাঠের দরজা ও ঐতিহাসিক ভবনের উষ্ণ রঙের সঙ্গে মিশে যেন একাকার হয়ে গেছে। ক্লোজআপ ফ্রেমে আরও স্পষ্ট হয়ে ওঠে জাম্পস্যুটটির টেক্সচার্ড ফেব্রিক ও ড্রেপড অ্যাসিমেট্রিক নেকলাইন। চোখে ট্রান্সপারেন্ট রিমলেস সানগ্লাস, কানে মেটালিক হুপ ইয়াররিংস ও হাতে ডিওর ব্যাগ তাঁর লুকে যোগ করেছে আলট্রা মডার্ন আবেদন।

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source