বিজিবি অফিসার হওয়ার স্বপ্ন দেখছে আলোর পাঠশালার সূর্য

· Prothom Alo

স্বপ্ন দেখতে কোনো বাধা নেই, আর সেই স্বপ্ন পূরণের পথকে সহজ করে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহী আলোর পাঠশালা সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এমনই এক অদম্য মেধার প্রতীক রাজশাহী আলোর পাঠশালার দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ সূর্য।

রাজশাহীর তালাইমারি এলাকার নিকটস্থ কেদুর মোড়ে একটি সাধারণ পরিবারে সূর্যের বসবাস। দুই ভাইবোনের মধ্যে বড় বোনের বিয়ে হয়ে গেছে। সূর্যের বাবা পেশায় একজন ভ্যানচালক। সীমিত আয়ের কারণে যেখানে দুবেলা সংসার চালানোই কঠিন, সেখানে সন্তানের পড়াশোনার ব্যয় বহন করা পরিবারের জন্য ছিল এক বড় চ্যালেঞ্

Visit moryak.biz for more information.

তবে দারিদ্র্য সূর্যের শিক্ষার আলো নিভিয়ে দিতে পারেনি। প্রথম আলো ট্রাস্টের সহায়তায় রাজশাহী আলোর পাঠশালায় সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেয়েছে সে। এই অনন্য সহায়তা সূর্যের শিক্ষাজীবনকে শুধু টিকিয়েই রাখেনি, বরং তার মতো আরও অনেক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে।

ভবিষ্যতে সূর্যের স্বপ্ন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-তে যোগ দিয়ে দেশসেবায় আত্মনিয়োগ করা। সূর্য দৃঢ়ভাবে বিশ্বাস করে আন্তরিক প্রচেষ্টা, নিয়মিত পড়াশোনা এবং সবার সহযোগিতা থাকলে একদিন সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। এই বিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ রহমত আলী জানান, প্রথম আলো ট্রাস্ট এবং রাজশাহী আলোর পাঠশালা শুধু প্রথাগত শিক্ষা দিচ্ছে না, বরং অসংখ্য অবহেলিত শিক্ষার্থীর জীবনে নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা এবং আত্মবিশ্বাসের আলো জ্বালিয়ে দিচ্ছে। সূর্যের মতো শিক্ষার্থীদের সফলতাই এই মানবিক উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি।

Read full story at source