চাচাকে চিকিৎসক দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ভাতিজার

· Prothom Alo

অসুস্থ চাচা মো. বখত জামালকে (৫৫) সিরাজগঞ্জে চিকিৎসক দেখিয়ে ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে করে বগুড়ায় ফিরছিলেন ভাতিজা জয়নাল আবেদীন (৪৫)। পথে বগুড়ার শেরপুরে মহাসড়কে ট্রাকচাপায় নিহত হন জয়নাল। দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন। শনিবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ঘোগা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন শেরপুরের ভবানীপুর ইউনিয়নের গোঁড়তা গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন জয়নালের চাচা মো. বখত জামাল, তাঁর স্ত্রী মোছা. কুলসুম বেগম (৪০) ও ব্যাটারিচালিত ভ্যানগাড়ির চালক মো. শাহ আলম (৪৫)। তাঁরা একই গ্রামের বাসিন্দা।

Visit sport-tr.bet for more information.

ঘটনার প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক সাইফুল ইসলাম বলেন, শনিবার বিকেল পৌনে চারটার দিকে মহাসড়কের চার লেন উন্নয়ন প্রকল্পের একটি ট্রাক উল্টো পথে যাওয়ার সময় অসুস্থ রোগী বহন করা ব্যাটারিচালিত ভ্যানগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাকচাপায় জয়নাল নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত জামাল ও তাঁর স্ত্রী কুলসুমকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান বলে জানান স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় ব্যাটারিচালিত ভ্যানগাড়ির চালক শাহ আলমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী।

Read full story at source