ফাইনালের আগে ঢাকায় গাইবেন সঞ্জয় ও প্রীতম

· Prothom Alo

ফিফা বিশ্বকাপের আর্জেন্টিনা–স্পেনের মধ্যকার ফাইনাল খেলা উপলক্ষে আজ রোববার রাতে ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ স্ক্রিনিং ও কনসার্ট। যেখানে আলাদা আলাদা দুটি কনসার্টে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং সংগীতশিল্পী প্রীতম হাসান।

Visit newsbetsport.bond for more information.

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডায় বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে আলোচনায় আসেন সঞ্জয় দেব। উদ্বোধনী অনুষ্ঠানের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত একাধিক ফ্যান ফেস্টেও গান করেন তিনি। সেই বিশ্বকাপ–যাত্রার অংশ হিসেবেই এবার ঢাকার মঞ্চে উঠছেন এই শিল্পী।

সঞ্জয় এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন, অনুষ্ঠানস্থলও পরিদর্শন করেছেন। কনসার্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সঞ্জয় বলেন, ‘ফিফা বিশ্বকাপ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের বাইরে আরও বেশ কয়েকটি মঞ্চে গেয়েছি। এবার ঢাকায় গাইতে এলাম, যেখান থেকে আমার গল্পের শুরু হয়েছিল। এই কনসার্ট নিয়ে আমি খুবই এক্সাইটেড।’

বিশ্বকাপের ফাইনালের অনুষ্ঠানে পারফর্ম করছেন যাঁরা

ঢাকার আয়োজনে সঞ্জয়ের পাশাপাশি পারফর্ম করবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ। জানা গেছে, অনুষ্ঠান শেষে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উড়াল দেবেন। সেখানে সানফ্রান্সিসকোতে তাঁর আরেকটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে।

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ‘ফাইনাল কিকঅফ’ নামে আরেকটি অনুষ্ঠান হবে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে। বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার পাশাপাশি দর্শকের জন্য থাকছে জমজমাট কনসার্ট। পারফর্ম করবেন প্রীতম হাসান। তাঁর সঙ্গে মঞ্চে থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট ও জেসিয়া ইসলাম। ১৯ জুলাই রাত থেকে ২০ জুলাই সকাল পর্যন্ত চলবে এই আয়োজন।

Read full story at source