শাড়ির সঙ্গে করসেট, রাজকীয় লুকে মুগ্ধতা ছড়ালেন রাকুল প্রীত সিং

· Prothom Alo

হলুদের উজ্জ্বল আভা, সোনালি জরির সূক্ষ্ম নকশা আর ঐতিহ্যের নিখুঁত মেলবন্ধন। নতুন সিনেমা  ‘রামায়ণ’-এর প্রচারণায় এমনই এক রাজকীয় লুকে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। তাঁর পরনে ছিল দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী কাঞ্চিপুরম সিল্ক শাড়ি, যেখানে শতবর্ষের বুননশৈলী মিলেছে আধুনিক স্টাইলিংয়ের সঙ্গে।

Visit newsbetting.cv for more information.

দিল্লিতে ‘রামায়ণ’ সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে রাকুল বেছে নেন বিশাখাপত্তনমের ৮৩ বছরের পুরোনো বস্ত্রপ্রতিষ্ঠান ‘কঙ্কটালা’-র একটি হলুদ কাঞ্চিপুরম সিল্ক শাড়ি শাড়িটির সবচেয়ে বড় আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী ‘মুথু কাট্টাম’ নকশা। মুক্তার অনুপ্রেরণায় তৈরি এই চেক নকশা সোনালি জরির সূক্ষ্ম বুননে ফুটে উঠেছে পুরো শাড়িজুড়ে দক্ষিণ ভারতীয় বিয়ে ও বিশেষ আনুষ্ঠানিক আয়োজনে এই নকশার শাড়ি দীর্ঘদিন ধরেই বিশেষ মর্যাদা পেয়ে আসছেশাড়ির পাড়েও ছিল নিখুঁত কারুকাজ। সোনালি জরিতে বোনা হাতি ও ময়ূরের মোটিফের সঙ্গে লতাপাতার নকশা পুরো লুকে যোগ করেছে রাজকীয় আবেদন ঐতিহ্যবাহী নিভি স্টাইলে শাড়ি পরলেও ব্লাউজের বদলে রাকুল বেছে নেন মুম্বাইয়ের একটি ফ্যাশন ব্র্যান্ডের তৈরি কাস্টম করসেটসুইটহার্ট নেকলাইন এবং জারদৌসির করসেট শাড়ির ক্লাসিক সৌন্দর্যে এনে দিয়েছে সমসাময়িক এক মোড়গয়নার ক্ষেত্রেও ছিল আভিজাত্যের ছাপ। নজরকাড়া নেকলেস, স্টাড কানের দুল, পোলকি কোমরবন্ধ, আংটি এবং একাধিক চুড়ির সমন্বয়ে তৈরি হয়েছে পরিপূর্ণ উৎসবের সাজপায়ে ছিল সূচিকর্ম করা জুতি, যা পুরো লুককে দিয়েছে পরিমিত ঐতিহ্যের ছোঁয়া। রূপসজ্জায়ও ছিল স্বাভাবিক সৌন্দর্যের প্রাধান্য উজ্জ্বল ত্বক, হালকা গোলাপি আভাযুক্ত গাল, স্পষ্ট চোখের পাপড়ি, কোমল গোলাপি ঠোঁট এবং মাঝখানে সিঁথি করে খোলা ঢেউ খেলানো চুলসব মিলিয়ে রাকুলের সাজ ছিল পরিশীলিত, মার্জিত এবং সময়ের সঙ্গে মানানসই

Read full story at source