বন্যাকবলিত সাড়ে চার হাজার পরিবারের পাশে ব্র্যাক ব্যাংক
· Prothom Alo
আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে জরুরি ত্রাণসহায়তায় দুই কোটি টাকা দিয়েছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাকের ইমার্জেন্সি রেসপন্স টিমের সহায়তায় সাড়ে চার হাজার পরিবারের ২২ হাজারের বেশি মানুষের জন্য জরুরি খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা দিচ্ছে ব্যাংকটি।
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার হাজারও মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জরুরি প্রয়োজন মেটাতে মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক।
Visit sportbet.rodeo for more information.
এই উদ্যোগের আওতায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার ব্র্যাকের সাত দিনের খাদ্যসহায়তা প্যাকেজ পাবে, যাতে থাকবে সাড়ে তিন হাজার টাকা মূল্যের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং এক হাজার টাকার নগদ সহায়তা। দুর্যোগ-পরবর্তী সংকটময় সময়ে এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে ব্যাংকটি।
এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানো ব্র্যাক ব্যাংকের মূল উদ্দেশ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ব্র্যাকের ইমার্জেন্সি রেসপন্স টিমের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা বন্যাকবলিত হাজারও পরিবারের কাছে সময়োপযোগী সহায়তা পৌঁছে দিচ্ছি, যাতে তাঁরা নিজেদের জরুরি প্রয়োজন মেটাতে পারেন এবং বন্যা-পরবর্তী সময়ে নতুন করে শুরু করতে পারেন। বাংলাদেশের মানুষের প্রয়োজনে তাঁদের পাশে থাকতে আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।’
মানবিক সংকটে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে সময়োপযোগী সহায়তা নিয়ে ব্র্যাক ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি এবং প্রয়োজনের সময়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যাংকটির দীর্ঘমেয়াদি অঙ্গীকারেরই প্রতিফলন।