বাড়ির পাশে বসে খেলছিল শিশু, গাছের ডাল ভেঙে মাথায় পড়ে প্রাণ গেল
· Prothom Alo

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাছের ডাল ভেঙে নিচে থাকা এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
Visit newsbetsport.bond for more information.
নিহত শিশুর নাম নিশিত দেব (১০)। সে ওই এলাকার খোকন দেব ও সুমি দেব দম্পতির ছেলে। সে ওই এলাকার উত্তর পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত নিশিত দেব অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে একটি গাছের নিচে বসে খেলছিল। একপর্যায়ে ঝড়ে আগে থেকে ভেঙে ঝুলে থাকা গাছের একটি ভারী ডাল ভেঙে তার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জহির উদ্দিন নিশিত দেবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডালটি ঝোড়ো হাওয়ায় আগে ভেঙে ঝুলে ছিল। আজ এটি শিশুটির মাথার ওপর পড়লে সে মারা যায়।