সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ২৫ জুলাই, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
Visit tr-sport.bond for more information.
বিস্ময় নিয়ে এসেছিলেন, বিতর্ক নিয়েই বিদায়
মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী করার খবরটি ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি প্রকাশ্যে এলে অন্যদের পাশাপাশি দলটির অনেক জ্যেষ্ঠ নেতাও বিস্মিত হয়েছিলেন। সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে তখন অনেকের নাম আলোচনায় ছিল, তবে সাহাবুদ্দিনের নাম কারও ভাবনায়ও ছিল না।
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে বঙ্গভবনে ওঠার পর মো. সাহাবুদ্দিনগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি বেশ আগেই জানিয়েছিলেন অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা।
রাষ্ট্রপতির পদ ছাড়া মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার দাবি এনসিপির
ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়েরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিং করে এ দাবি জানিয়েছে দলটি।
বিশ্বকাপের স্মারকের নিলামে মেসির জার্সিকেও দামে ছাপিয়ে গেল বিটিএস তারকার পোশাক
বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসিগ্লোবাল সিটিজেন ও ফিফার সঙ্গে যৌথভাবে ২০২৬ বিশ্বকাপের স্মৃতিবিজড়িত স্মারক নিয়ে দাতব্য নিলামের আয়োজন করেছে ক্রিস্টিজ। নিলাম শেষ হতে এখনো ছয় দিন বাকি। তবে এরই মধ্যে নিলামে তোলা স্মারকগুলোর মধ্যে একটি নির্দিষ্ট জিনিসের প্রতি সংগ্রাহকদের আগ্রহ তুঙ্গে উঠেছে।
রাতে ছাত্রদের আন্দোলন থামানোর আহ্বান সালমান খানের, অতঃপর...
সালমান খাননিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান ছাত্র আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক তারকা নিজেদের মত প্রকাশ করেছেন। গত বুধবার অভিনেতা সালমান খান ছাত্র আন্দোলনের সমর্থনে একটি পোস্ট শেয়ার করেছিলেন। তবে পরে গতকাল বৃহস্পতিবার রাতে তিনি আরেকটি পোস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান।