ছোটবেলার অনুশাসনই তাঁকে সাহস জুগিয়েছে

· Prothom Alo

ছোটবেলায় শেখা শৃঙ্খলা, কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ই আজ বলিউডে নিজের জায়গা তৈরি করতে সবচেয়ে বেশি সাহায্য করেছে বলে মনে করেন অভিনেত্রী সঞ্জনা সাংঘী। নতুন ছবি ‘হিটম্যান’ নিয়ে এখন ব্যস্ততার মধ্যে আছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের অভিনয়জীবনের শুরু, সংগ্রাম, অনিশ্চয়তা ও সাফল্যের পেছনের গল্প তুলে ধরেছেন সঞ্জনা।

Visit asg-reflektory.pl for more information.

অভিনেত্রী বলেন, ‘অনেক ভারতীয় মা–বাবার মতো আমার মা-বাবাও চাইতেন আমি সব বিষয়ে ভালো করি। সাত বছর বয়সে বাবা চেয়েছিলেন আমি কত্থক শিখি আর মা চেয়েছিলেন কনটেম্পোরারি জ্যাজ শিখি। কোনটি বেছে নেব, বুঝতে না পেরে দুটোই শিখতে শুরু করি। প্রতিদিন স্কুল শেষে পালা করে দুই ধরনের নাচের অনুশীলন করতাম। শুরুতে খুব চাপ মনে হতো, ভালোও লাগত না। কিন্তু ধীরে ধীরে নাচের প্রেমে পড়ে যাই। তখন বুঝতে পারি, এই অনুশীলনই আমাকে শৃঙ্খলা ও কঠোর পরিশ্রম শিখিয়েছে। পরে জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে এই শিক্ষাই আমাকে শক্তি জুগিয়েছে।’

তরুণ এই অভিনেত্রীর ভাষ্যে, ‘অভিনয় আমার জীবনে একেবারেই পরিকল্পনা করে আসেনি। কখনো ভাবিনি একদিন অভিনেত্রী হব। আমার যখন মাত্র ১৩ বছর, তখন বলিউডের একজন খ্যাতনামা কাস্টিং পরিচালক আমাদের স্কুলে এসেছিলেন। সেখান থেকেই একটি ছবিতে অভিনয়ের সুযোগ পাই।’

সেই ছবিটি ছিল ইমতিয়াজ আলী পরিচালিত ‘রকস্টার’। সেখানে অল্প বয়সেই রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করতে হয়েছিল। সেই অভিজ্ঞতা স্মরণ করে সঞ্জনা বলেন, ‘মাত্র ১৩ বছর বয়সে অভিনয়ের কোনো অভিজ্ঞতা ছাড়াই ভারতের অন্যতম বড় তারকার সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে অভিনয় করতে পেরেছিলাম। এর পেছনে ছিল নাচ। নাচ আমাকে যে শৃঙ্খলা, কঠোর পরিশ্রম আর বিনয় শিখিয়েছিল, সেটাই আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছিল।’

সঞ্জনা সাংঘী। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অভিনয়জীবনের শুরুর দিকে বড় এক হতাশার মুখেও পড়তে হয়েছিল। সেই স্মৃতি টেনে সঞ্জনা বলেন, ‘আমার বয়স যখন ১৭ বছর, তখন দ্বাদশ শ্রেণিতে পড়ি। সেই সময় একটি পূর্ণদৈর্ঘ্য ছবিতে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পাই। একই সঙ্গে স্বপ্নের কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতিও চলছিল। দুটোই একসঙ্গে সামলানোর সিদ্ধান্ত নিই। শেষ পর্যন্ত স্বপ্নের কলেজে ভর্তি হতে পেরেছিলাম। কিন্তু যে ছবিটি করেছিলাম, সেটি মুক্তি পেতে ১১ বছর লেগে যায়। ছোটবেলা থেকে সিনেমা দেখে স্বপ্ন দেখতাম, একদিন আমিও বড় পর্দায় নিজেকে দেখব। সেই অপেক্ষা এত দীর্ঘ হবে, তখন কল্পনাও করিনি।’

নগ্ন পোজ দিয়ে বিতর্কে, কখনোই মডেল হতে চাননি মধু

‘দিল বেচারা’ ছবিতে প্রথম নায়িকা হিসেবে আত্মপ্রকাশ। এরপর ‘রাষ্ট্র কবচ ওম’, ‘ধক ধক’ ও ‘কড়ক সিং’-এর মতো ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন এই অভিনেত্রী। শিগগিরই মুক্তি পাবে সঞ্জনা অভিনীত ‘হিটম্যান’। শচীন রবি পরিচালিত এই অ্যাকশন থ্রিলার ছবিতে সম্পূর্ণ নতুন রূপে আসছেন তিনি। শোনা যাচ্ছে, হিটম্যান ছবিতে তাঁকে জমিয়ে অ্যাকশন করতে দেখা যাবে। সঞ্জনা ছাড়া এই ছবির মুখ্য অভিনেতারা হলেন টাইগার শ্রফ, সুনীল শেঠি, অমিত সাধ।

সঞ্জনা সাংঘী। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

Read full story at source