ফ্রিডমের ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনে বিজয়ীরা পুরস্কৃত, সময় বাড়ল আগস্ট পর্যন্ত
· Prothom Alo

এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেসের ফিমেল হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার
Visit albergomalica.it for more information.
দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ‘ফ্রিডম ফিয়েস্তা’ শীর্ষক এক অনুষ্ঠানে বিজয়ীদের স্কুটি ও গোল্ড কয়েন হস্তান্তর করা হয়। ভোক্তাদের আগ্রহে ক্যাম্পেইনটির সময় আগামী আগস্ট মাস পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে ক্যাম্পেইনটির বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী, স্থপতি ও শিক্ষাবিদ অপি করিম। তিনি হাইজিন সেক্টরে ফ্রিডমের উদ্যোগগুলোর প্রশংসা করেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার বিজনেসের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম, বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর মো. নাহিদ নেওয়াজ, জিএম সেলস মিজানুর রহমান, জিএম অপারেশন্স দীপঙ্কর বিশ্বাস, ডিজিএম শেহরিন কামাল, পিজিএম আসির আওসাফসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কেবল পুরস্কারই দিচ্ছি না, বরং ভোক্তাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের আস্থাকে উদযাপন করছি। বাংলাদেশের নারীদের সুস্থতা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামীতেও নারীদের দৈনন্দিন জীবনে সহায়ক এমন আরও উদ্যোগ নিয়ে আসবে ফ্রিডম।’
অনুষ্ঠানের শেষভাগে জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতমের লাইভ পরিবেশনা, ম্যাজিক শো এবং স্ট্যান্ড-আপ কমেডি উপভোগ করেন অতিথিরা।