মাদক থেকে সন্তানদের বাঁচাতে পরিবার বা সমাজের ভূমিকা কী হওয়া উচিত
· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ২০ মে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৮তম অনলাইন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা.মোহিত কামাল। এইবারের বিষয়টি ছিল — ‘ই-সিগারেট ধূমপান ছাড়ার কার্যকর বা নিরাপদ বিকল্প নয়।' উক্ত অনুষ্ঠানের আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
Visit esporist.com for more information.
ই-সিগারেট, ভ্যাপিং ও মাদকের ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদের সন্তানদের বাঁচাতে পরিবার বা সমাজের ভূমিকা কী হওয়া উচিত?
এর উত্তরে অধ্যাপক ডা.মোহিত কামাল কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পরামর্শ দেন। যেমন:
আত্মবিশ্বাস তৈরি করা: সন্তানদের শুধু উপদেশ দিলে হবে না, তাদের মনের ভেতরে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বাড়াতে হবে । ছোটখাটো ভালো কাজের জন্য তাদের প্রশংসা করতে হবে, যাতে তারা নিজেদের দক্ষতাকে ভালোবাসতে শেখে।
বিকল্প সুস্থ বিনোদন: প্রতিটি আবাসন বা অ্যাপার্টমেন্টে বাচ্চাদের জন্য ক্যারামবোর্ড, ইনডোর গেমস বা ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা রাখতে হবে।
পারিবারিক লাইব্রেরি: ঘরের একটা কর্নারে ছোট হলেও লাইব্রেরি গড়ে তুলুন।বইয়ের প্রতি যদি বাচ্চাদের আকর্ষণ বাড়ানো যায়, তবে সন্ধ্যা হলেই তারা মোবাইলের পেছনে না ছুটে বইয়ের পাতায় ডুব দেবে।
কঠোর তদারকি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে কেমিক্যাল টেস্ট এবং বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে । একই সাথে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে, যাতে শিশুরা কোনো ভুল তথ্য বা 'টক্সিক ইনফরমেশন' দ্বারা বিভ্রান্ত না হয়।