ও আমার মাংসল ফুল

· Prothom Alo

ও আমার মাংসল ফুল, ও আমার মাতাল হাওয়া,

তোমার দেহের ওপর টান টান মেলে ধরি হৃদয়, বৃষ্টি আর বোবাকান্না। চুলের ভেতর ঢুকে পড়ে চোখ আর মেঘহীন নীলাকাশ।

উদ্দাম ভয়ের স্মৃতি আর বিছানায় সুরাপাত্রের রিনিঝিনি সুর আর লাল জবা ফুল আমাকে জানায় পাপের সৌন্দর্য।

সমুদ্রের কাছাকাছি গিয়ে নীরবে শিলার ওপর বসে পড়ে গৃহী পুরুষেরা। দেখে, অগ্রপশ্চাৎ হাঁটাহাঁটি, নীরব নির্বোধের মতো সময়কে চেটে চলে যাওয়া।

Visit arroznegro.club for more information.

Read full story at source