ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ, সাঁতার না জানায় বোনসহ দুজনের মৃত্যু

· Prothom Alo

বাড়ির সামনের ডোবায় ডিঙি চালাতে গিয়ে পানিতে পড়ে যায় ছোট ভাই। তাকে বাঁচাতে ঝাঁপ দিয়েছিল বড় বোন। সাঁতার না জানায় শেষ পর্যন্ত পানিতে ডুবে দুজনেরই মৃত্যু হয়েছে।

Visit mchezo.life for more information.

আজ শনিবার বিকেল পাঁচটার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো রাবিয়া আক্তার (৯) ও তার ছোট ভাই সাহাদ মিয়া (৫)। তারা ওই গ্রামের কৃষক মো. সারোয়ারের সন্তান। রাবিয়া চকিয়াচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ও সাহাদ একই বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেল চারটার দিকে রাবিয়া ও সাহাদ বাড়ির সামনের একটি ডোবার ঘাটে রাখা ডিঙি পানিতে ভাসিয়ে চালানোর চেষ্টা করছিল। একপর্যায়ে সাহাদ নৌকা থেকে পড়ে ডোবার পানিতে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে রাবিয়াও পানিতে ঝাঁপ দেয়। পরে বিকেল পাঁচটার দিকে স্থানীয় লোকজন ডোবার পানি থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুজনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই শিশুর চাচি আল্পনা আক্তার কাঁদতে কাঁদতে বলেন, ‘ওরা দুজনই সাঁতার জানত না। ওদের এভাবে চলে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

ঘটনাস্থলে আছেন জানিয়ে ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান শনিবার রাত সোয়া আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুই ভাই-বোনের মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

Read full story at source