বেইলি রোডে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

· Prothom Alo

রাজধানীর রমনার বেইলি রোডে দাম্পত্য কলহের জেরে জেবা আদিবা (৩১) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। তিনি নেইল আর্টিস্ট হিসেবে কাজ করতেন।

Visit chinesewhispers.club for more information.

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সোমবার সকাল ১১টার দিকে ৯৯৯-এ খবর পেয়ে রমনার বেইলি রোডের কেএফসি গলির একটি বাসার ফ্ল্যাট থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জেবা আদিবার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে এসআই মো. মোস্তাফিজুর রহমান বলেন, জেবা আদিবা দাম্পত্য কলহের কারণে মানসিকভাবে বিষণ্নতায় ভুগছিলেন। সকালে ইঁদুর মারার বিষ পান করার পর ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, জেবা আদিবার আগে একটি বিয়ে হয়েছিল। ওই স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলে তনয় নামের আরেক ব্যক্তিকে বিয়ে করেন তিনি। স্বামীকে সন্দেহ করা নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। দাম্পত্য কলহের বাইরে আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

জেবা আদিবার বাবার নাম মৃত আবুল আহসান। তাঁদের বাড়ি রাজধানীর নিউ ইস্কাটনে।

Read full story at source