কাপ্তাই হ্রদে ফিরল প্রাণচাঞ্চল্য, ধরা পড়ছে মাছ
· Prothom Alo
তিন মাসের বেশি সময় বন্ধ থাকার পর রাঙামাটির কাপ্তাই হ্রদে আবার শুরু হয়েছে মাছ আহরণ। ১০ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে হ্রদে পুনরায় জাল ফেলেছেন জেলেরা। ভোর হতেই মৎস্য অবতরণকেন্দ্র ও আড়তগুলোতে শুরু হয়েছে জেলে, ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মব্যস্ততা। দীর্ঘ সময় মাছ ধরা বন্ধ থাকায় এবার হ্রদে প্রচুর কাচকি, চাপিলাসহ বিভিন্ন দেশি ছোট মাছের পাশাপাশি ধরা পড়ছে বড় আকারের কাতলা, কালবাউশ ও আইড়। ছবির গল্পে দেখে নেওয়া যাক কাপ্তাই হ্রদের বর্তমান চিত্র।
Visit rouesnews.click for more information.
দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে আবার কাপ্তাই হ্রদের বুকে ফিরেছে জেলেদের ব্যস্ততা। মাছ পরিবহনের জন্য ঘাটে প্রস্তুত রাখা হয়েছে সারি সারি প্লাস্টিকের ড্রাম। দীর্ঘ সময় পর আবার হ্রদে মাছ শিকারে নামতে পেরে খুশি জেলেরা।মৎস্য অবতরণকেন্দ্রে নিয়ে আসা তাজা মাছ ডিজিটাল স্কেলে মেপে প্যাকেটজাত করার প্রস্তুতি চলছে। বরফ দিয়ে প্যাকেটজাত করার জন্য ঝুড়ি থেকে তাজা কাচকি মাছ পলিথিন মোড়ানো বাক্সে ঢালা হচ্ছে। মাছ তাজা রাখতে বড় বড় বরফের খণ্ড ভাঙার কাজে ব্যস্ত এক শ্রমিক। মৎস্য অবতরণকেন্দ্রের মেঝেতে সারি সারি ঝুড়িতে সাজিয়ে রাখা হয়েছে কাপ্তাই হ্রদ থেকে সদ্য আহরিত রুপালি ছোট মাছ। জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে রুপালি কাচকি ও চাপিলা। তিন মাসের নিষেধাজ্ঞার সুফলে হ্রদে এবার ছোট মাছের উৎপাদন ভালো হয়েছে। বিক্রির উদ্দেশ্যে আড়তে সাজিয়ে রাখা হয়েছে কাপ্তাই হ্রদ থেকে আহরিত আইড় মাছ। একটি পাত্রে সাজিয়ে রাখা কাপ্তাই হ্রদের তাজা কালবাউশ মাছ। জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতলা মাছ।আড়তে বিক্রির জন্য পাত্রে সাজিয়ে রাখা তাজা চাপিলা মাছ।