প্রথম সফটওয়্যারের পেটেন্ট নেওয়া হয়েছিল ৬০ বছর আগে
· Prothom Alo

ইতিহাসের প্রথম নিবন্ধিত সফটওয়্যার পেটেন্ট হচ্ছে যুক্তরাজ্যের ‘জিবি১০৩৯১৪১ পেটেন্ট’। ১৯৬২ সালের ২১ মে একটি ব্রিটিশ প্রতিষ্ঠান একটি পেটেন্টের জন্য আবেদন জমা দেয়, যার শিরোনাম ছিল ‘আ কম্পিউটার অ্যারেঞ্জড ফর দ্য অটোমেটিক সলিউলশন অব লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস’। সফটওয়্যারটি মূলত সিমপ্লেক্স অ্যালগরিদমের জন্য একটি দক্ষ মেমোরি ব্যবস্থাপনা পদ্ধতির ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। দীর্ঘ আইনি পর্যালোচনা ও বিতর্কের পর ১৯৬৬ সালের ১৭ আগস্ট পেটেন্টটি আনুষ্ঠানিকভাবে মঞ্জুর করা হয়। এ ঘটনা প্রযুক্তি এবং মেধাস্বত্ব আইনের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে স্থান করে নিয়েছে।
প্রযুক্তি ও আইনের সংযোগস্থলে সফটওয়্যার পেটেন্ট একটি অত্যন্ত বিতর্কিত ও জটিল ক্ষেত্র। সফটওয়্যার একদিকে যেমন প্রকৌশলবিদ্যার উদ্ভাবনী ফসল, অন্যদিকে এটি গাণিতিক অ্যালগরিদম ও বিমূর্ত ধারণার একটি বিন্যাস। সাধারণ নিয়মে বিমূর্ত ধারণা বা গাণিতিক সূত্রকে পেটেন্টযোগ্য মনে করা হয় না, যা মূলত কপিরাইট আইনের অন্তর্ভুক্ত। তবে ১৯৬০–এর দশকে কম্পিউটিং শিল্পের দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে সফটওয়্যারের উদ্ভাবনী স্বত্ব রক্ষার প্রয়োজনীয়তা দেখা দেয়। এই প্রেক্ষাপটেই বিশ্বজুড়ে প্রথম সফটওয়্যার পেটেন্টের আইনি ভিত্তি তৈরি হয়।
Visit amunra-online.pl for more information.
প্রথম সফটওয়্যার পেটেন্টের অনুমোদনের প্রক্রিয়া মোটেও সহজ ছিল না। কর্তৃপক্ষ এবং আবেদনকারীদের মধ্যে মূল বিতর্ক তৈরি হয়েছিল সফটওয়্যারটি বিক্রয়যোগ্য পণ্য হিসেবে গণ্য হবে কি না তা নিয়ে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই পেটেন্টযোগ্য প্রযুক্তি এবং কপিরাইটযোগ্য সফটওয়্যারের মধ্যে একটি পরিষ্কার সীমানা নির্ধারিত হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, কেবল একটি কম্পিউটার প্রোগ্রাম বা অ্যালগরিদম পেটেন্ট পাওয়ার যোগ্য নয়, তা কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত থাকবে। কিন্তু যখন কোনো প্রোগ্রাম হার্ডওয়্যার বা কোনো সুনির্দিষ্ট কম্পিউটিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে বিশেষ সমাধান প্রদান করবে, তখন তা পেটেন্টযোগ্য হতে পারে।
প্রথম সফটওয়্যার পেটেন্টের পর থেকে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে সফটওয়্যার পেটেন্টের আইনে ভিন্ন ভিন্ন রূপ দেখা গেছে। কোনো কোনো দেশ বা আইনি ব্যবস্থায় সফটওয়্যার পেটেন্টের ওপর সরাসরি নিষেধাজ্ঞা রয়েছে, আবার কোথাও নির্দিষ্ট শর্তাধীন এটি স্বীকৃত।
সূত্র: কম্পিউটার হোপ ও উইকিপিডিয়া