সুকুক বন্ডের ১০% পাবেন ব্যক্তি বিনিয়োগকারীরা

· Prothom Alo

বিনিয়োগকারীদের অনুকূলে ইসলামি শরিয়াভিত্তিক বন্ড বা ‘সুকুক’ বরাদ্দের নতুন হার পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু ব্যক্তি বিনিয়োগকারী ১০ শতাংশ বন্ড বরাদ্দ পাবেন। এতে বন্ডে বিনিয়োগের সুবিধা বাড়ল।

আগের নিয়ম অনুসারে, ১৫ শতাংশ বন্ড বরাদ্দ ছিল ব্যক্তি বিনিয়োগকারীদের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, ডিপোজিট ইনস্যুরেন্স, ইনভেস্টমেন্ট কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান, গ্র্যাচুইটি ফান্ড ও মিউচুয়াল ফান্ডের জন্য। শুধু ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বন্ড বরাদ্দ করা হলো।

Visit salonsustainability.club for more information.

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ–সংক্রান্ত প্রজ্ঞাপন সব তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, শরিয়াহভিত্তিক ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি ও বিমা কোম্পানিগুলো ইস্যু করা বন্ডের ৫০ শতাংশ পাবে। প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামিক ব্রাঞ্চ ও উইন্ডোজ পাবে ৩০ শতাংশ। ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীরা পাবেন ১০ শতাংশ। প্রচলিত ধারার ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, বিমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড, ডিপোজিট ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান, গ্র্যাচুইটি ফান্ড ও মিউচুয়াল ফান্ড পাবে ১০ শতাংশ।

আগে শরীয়াভিত্তিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমার পাশাপাশি প্রচলিত ধারার ইসলামি শাখা ও উইন্ডোজের জন্য ৮০ শতাংশ বরাদ্দ ছিল; আর প্রচলিত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমার জন্য ছিল ৫ শতাংশ। ১৫ শতাংশ বন্ড বরাদ্দ ছিল ব্যক্তি বিনিয়োগকারীদের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, ডিপোজিট ইনস্যুরেন্স, ইনভেস্টমেন্ট কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান, গ্র্যাচুইটি ফান্ড ও মিউচুয়াল ফান্ডের জন্য। নতুন নিয়মের ফলে ইসলামি ধারার ব্যাংক ও ব্যক্তি বিনিয়োগকারীদের আবেদন সাপেক্ষে বন্ড পাওয়ার পথ সুগম হবে।

সরকার এখন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য সুকুক বন্ড ছেড়ে টাকা তুলছে। এতে মুনাফার হার ব্যাংকের মতোই। ইসলামি ধারার বন্ড হওয়ায় এতে ব্যক্তি বিনিয়োগকারীদের পাশাপাশি ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের আগ্রহ দেখা যাচ্ছে।

Read full story at source