মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি, ৪১ পদে আবেদন এক মাস

· Prothom Alo

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগে আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করার আহ্বান করা হয়েছে। আবেদন শুরু হয়েছে গত বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল ১০টা থেকে। আবেদনের সুযোগ এক মাস।

চাকরির বিবরণ
পদের নাম: সহকারী প্রসিকিউটর
পদসংখ্যা: ৪১ (একচল্লিশ)
বেতন গ্রেড: ১১তম
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/–
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

Visit newsbetting.bond for more information.

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি জমা দিতে হবে।

সরকারিভাবে ব্রুনাইয়ে চাকরির সুযোগ, পদ ১৭২

আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ২০ আগস্ট ২০২৬ (সকাল ১০টা)
আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬ (বিকেল ৫টা)

আবেদন ফি
টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে সাধারণ প্রার্থীদের জন্য মোট ১৬৮ টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য মোট ৫৬ টাকা ফি জমা দিতে হবে।

আবেদনে গুরুত্বপূর্ণ তথ্য
মৌখিক পরীক্ষার সময় সব সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। নিয়োগসংক্রান্ত সব তথ্য অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট (www.dnc.gov.bd) এবং এসএমএসের মাধ্যমে জানা যাবে।
* বিস্তারিত সব তথ্যের জন্য এখানে ক্লিক করুন

ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয় মনিটরিংয়ের আওতায় আসছে: ববি হাজ্জাজসরকারিভাবে হংকংয়ে কর্মী নিয়োগ, মাসিক বেতন প্রায় ৮০ হাজার

Read full story at source