রোবট ভেঙে দিল উসাইন বোল্টের রেকর্ড

· Prothom Alo

উসাইন বোল্টের রেকর্ড তাহলে ভেঙেই গেল!

না, কোনো মানুষ নয়, বোল্টের ১০০ মিটারের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে চীনের মানবসদৃশ রোবট (হিউম্যানয়েড)।

Visit syntagm.co.za for more information.

চীনের সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বেইজিংয়ে আজ শুরু হওয়া দ্বিতীয় ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের প্রস্তুতিমূলক ট্রায়াল ইভেন্টে এই রোবট ১০০ মিটার দৌড় শেষ করেছে মাত্র ৯.৩২ সেকেন্ডে।

চীনের স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান অনারের তৈরি রোবটটার নামও ‘লাইটনিং’। অবিশ্বাস্য দ্রুতগতিতে দৌড়াতেন বলে উসাইন বোল্টকেও ডাকা হয় ‘লাইটনিং বোল্ট’ নামে।

স্টার্ক–শরীফুলে ম্যাকাই টেস্টের প্রথম দিনে রেকর্ডের ছড়াছড়ি

২০০৯ সালে বার্লিন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে ৯.৫৮ সেকেন্ডের বিশ্ব রেকর্ড গড়েছিলেন উসাইন বোল্ট। অ্যাথলেটিকস ট্র্যাকে দীর্ঘ ১৭ বছর ধরে অক্ষত সেই রেকর্ড।

উসাইন বোল্ট

গতির দৌড়ে রোবট লাইটনিংয়ের চমক এটাই প্রথম নয়। এর আগে গত এপ্রিলে অনুষ্ঠিত ২১ কিলোমিটারের বেইজিং হাফ ম্যারাথনেও জয়ী হয়েছিল এই রোবট। সেবার ৫০ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছিল এটি, যা মানুষের সেরা হাফ ম্যারাথনের গতির চেয়েও দ্রুত।

হাফ ম্যারাথনে অংশ নেওয়ার সময় রোবটটির উচ্চতা ছিল ১৬৯ সেন্টিমিটার এবং পায়ের দৈর্ঘ্য ছিল ৯৫ সেন্টিমিটার। চায়না সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে, ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস সামনে রেখে গবেষকেরা এর পায়ের দৈর্ঘ্য আরও ১০ সেন্টিমিটার বাড়িয়ে ১.০৫ মিটার করেছেন।

৫ উইকেট পেয়েই খুশি নন শরীফুল, জিততে চান ম্যাকাই টেস্ট

Read full story at source