সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ২৩ আগস্ট, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
হেয়ার রোডের বাসভবনে নতুন রাষ্ট্রপতি, বঙ্গভবনে উঠছেন কবে
হেয়ার রোডের সরকারি বাসভবনে প্রবেশ করছে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহর। হেয়ার রোড, ঢাকা, ২২ আগস্ট ২০২৬সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিন শনিবার। ঘড়িতে দুপুর ১২টা বাজতে কয়েক মিনিট বাকি। রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে আসেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেওয়ার পরে প্রথম সরকারি কর্মসূচি শেষে ফিরলেন রাষ্ট্রপতি। বিস্তারিত পড়ুন...
Visit palladian.co.za for more information.
উচ্চ শব্দে গান ছেড়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা
মরদেহজয়পুরহাটের কালাই উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর স্বামী মেহেদী হাসানের বিরুদ্ধে। নির্যাতনের শিকার মাছুদা বেগম বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে মারা যান। এ ঘটনায় মাছুদার ভাই বছির উদ্দিনের করা মামলায় পরে মেহেদী হাসান ওরফে শাপলাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত পড়ুন...
যুক্তরাজ্যে ফেরার ঘোষণার পরপরই বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি
ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারিস্ত্রী মেগান মার্কেল ও সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফেরার পরিকল্পনা ঘোষণার মাত্র কয়েক দিনের মাথায় বড় ধরনের আর্থিক দণ্ড ও আইনি ধাক্কার মুখে পড়েছেন প্রিন্স হ্যারি। বিস্তারিত পড়ুন...
বিয়ে করলেন অর্জুন, পাত্রী কে
অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসবলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে তাঁদের বিয়েটা হয়নি জাঁকজমকপূর্ণ কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে। গোয়ায় আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেছেন তাঁরা। বিস্তারিত পড়ুন...
শরীফুল-আগুনে পুড়ল অস্ট্রেলিয়া, ম্যাকাইয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
ট্রাভিস হেডকে বোল্ড করে শুরু শরীফুলের উইকেট–শিকারএর চেয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প আর কী হতে পারে! গল্পটা শুধু বাংলাদেশেরই নয়, শরীফুল ইসলামেরও। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ডারউইনে প্রথম টেস্ট খেলেননি। ম্যাকাইয়ে ফিরেছেন, খেলছেন এবং এরই মধ্যে একটা জয়ও এসে গেছে তাঁর। বাঁহাতি পেসার শরীফুলের হাত ধরেই ম্যাকাই টেস্টের প্রথম দিনেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল। বিস্তারিত পড়ুন...