পিএসসিতে নতুন চেয়ারম্যানের অপেক্ষা, চলছে রুটিন কাজ
· Prothom Alo

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের আজ ছয় দিন পার হলো। ১৮ আগস্ট তিনি পদত্যাগ করেন। তবে সাংবিধানিক এই প্রতিষ্ঠানের অভিভাবক পদ ফাঁকা হলেও এখনো নতুন করে কাউকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়নি।
Visit betsport.cv for more information.
সংবিধান ও পিএসসির রীতি অনুযায়ী, চেয়ারম্যানের পদ শূন্য হলে বা নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত কার্যক্রম সচল রাখতে জ্যেষ্ঠ সদস্যকে সাময়িক দায়িত্ব দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় বর্তমানে পিএসসির রুটিন কাজ পরিচালনার দায়িত্ব পালন করছেন কমিশনের জ্যেষ্ঠ সদস্য সুজায়েত উল্যা।
সোনারগাঁও হোটেলে নিয়োগ, অভিজ্ঞতার সঙ্গে যে যে যোগ্যতায় আবেদনচেয়ারম্যান না থাকলেও পিএসসির অভ্যন্তরীণ ও মাঠপর্যায়ের পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে কোনো স্থবিরতা তৈরি হয়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা সুজায়েত উল্যা। তিনি বলেন, ‘পিএসসির রুটিন কাজগুলো আমরা ঠিকঠাক ও স্বাভাবিকভাবেই পরিচালনা করছি। কার্যক্রমে ব্যাঘাত ঘটছে না। বর্তমানে ৫০তম বিসিএসের ভাইভা পরীক্ষা চলছে। আমাদের লক্ষ্য এই বিসিএসের চূড়ান্ত ফলাফল এক বছরের মধ্যে সম্পন্ন করা। সেই লক্ষ্যেই পুরো কমিশন একযোগে কাজ করে যাচ্ছে।’
এর আগে ১৮ আগস্ট হঠাৎ পিএসসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান অধ্যাপক মোবাশ্বের মোনেম। ২০২৪ সালের অক্টোবর মাসে তিনি সাংবিধানিক এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছিলেন। দায়িত্ব নেওয়ার প্রায় দুই বছরের মাথায় তাঁর পদত্যাগের সিদ্ধান্তে প্রশাসনিক অঙ্গন ও পিএসসিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
পদত্যাগের ঠিক ছয় দিন আগে, ১২ আগস্ট পিএসসি কার্যালয়ে এই প্রতিবেদকের সঙ্গে এক ভিডিও সাক্ষাৎকারে দীর্ঘ আলোচনা করেছিলেন মোবাশ্বের মোনেম। সেদিন তিনি ৫০তম বিসিএসের হালনাগাদ পরিস্থিতি, আগামী নভেম্বরে ৫১তম বিসিএসের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ এবং বিসিএস ভাইভায় কম্পিটেন্সি বেজড (দক্ষতাভিত্তিক) মূল্যায়ন চালুর পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন। তবে সেই দীর্ঘ আলাপে নিজের পদত্যাগের বিষয়ে বিন্দুমাত্র আভাস দেননি তিনি।
এর মাত্র ছয় দিনের মাথায় পদত্যাগের চিঠি জমা দেওয়ায় প্রশ্ন উঠেছে—এ সিদ্ধান্তের পেছনে কি কোনো প্রশাসনিক বা সরকারি চাপ ছিল, নাকি এটি সম্পূর্ণ ব্যক্তিগত কারণ?
৪৫তম বিসিএসের গেজেট কবে, ক্যাডার হওয়ার খবর পেয়েও প্রজ্ঞাপন দেখা হলো না তানভীরেরতবে সরকারের চাপ বা অসন্তোষের বিষয়গুলো অস্বীকার করেন মোবাশ্বের মোনেম। তাঁর দাবি, কোনো রাজনৈতিক বা প্রশাসনিক চাপ নয়; শারীরিক অসুস্থতা এবং শিক্ষকতায় ফেরার ইচ্ছা থেকেই তিনি পদ ছাড়ছেন।
শিক্ষার্থীদের বিনা মূল্যে জেমিনাই প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল, যেভাবে পাবেন